আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি বার্সা
নতুন মৌসুম শুরুর আগে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা করছে বার্সেলোনা। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তাকে দলে ভেড়াতে আগের প্রস্তাবের চেয়ে আরও বেশি অর্থ খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, আলভারেজকে দলে আনতে বার্সেলোনা তাদের প্রস্তাব ১০০ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ১১৫ মিলিয়ন ইউরো করার কথা ভাবছে। চলতি সপ্তাহেই আলভারেজের এজেন্টরা বার্সেলোনায় গিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সম্ভাব্য দলবদলের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। তবে আলোচনায় গতি আনতে নতুন করে আরও বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি। যদিও বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এখনই প্রস্তাব বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অ্যাটলেটিকো মাদ্রিদ আলোচনায় বসতে রাজি হলেই নতুন প্রস্তাব বিবেচনা করা হবে। তবে এখন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি। স্প্যানিশ ক্লাবটি স্পষ্ট করে দিয়েছে, আলভারেজকে দলে নিতে
নতুন মৌসুম শুরুর আগে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা করছে বার্সেলোনা। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তাকে দলে ভেড়াতে আগের প্রস্তাবের চেয়ে আরও বেশি অর্থ খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, আলভারেজকে দলে আনতে বার্সেলোনা তাদের প্রস্তাব ১০০ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ১১৫ মিলিয়ন ইউরো করার কথা ভাবছে। চলতি সপ্তাহেই আলভারেজের এজেন্টরা বার্সেলোনায় গিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সম্ভাব্য দলবদলের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। তবে আলোচনায় গতি আনতে নতুন করে আরও বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি। যদিও বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এখনই প্রস্তাব বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অ্যাটলেটিকো মাদ্রিদ আলোচনায় বসতে রাজি হলেই নতুন প্রস্তাব বিবেচনা করা হবে।
তবে এখন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি। স্প্যানিশ ক্লাবটি স্পষ্ট করে দিয়েছে, আলভারেজকে দলে নিতে চাইলে তার ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। অন্য কোনো প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না তারা।
ফলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আলভারেজকে দলে ভেড়ানোর ক্ষেত্রে বার্সেলোনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অ্যাটলেটিকোর কঠোর অবস্থান। এরপরও কাতালান জায়ান্টরা আর্জেন্টাইন তারকাকে দলে টানার আশা ছাড়ছে না।
What's Your Reaction?