আর্জেন্টিনার শেষ ম্যাচের রেফারি কে এই রোমানিয়ান?

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে নকআউট রাউন্ড নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে নবাগত জর্ডানের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে নামার আগে একাদশে আমূল পরিবর্তন করবেন কোচ স্কালোনি। স্কোয়াডের অন্যান্য সদস্যদের নামিয়ে দেখতে পারেন তিনি। শেষ ম্যাচে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস। কোভাকস ইতোমধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন এবারের বিশ্বকাপে। ১০০০তম ম্যাচের দায়িত্বেও মাঠে ছিলেন তিনি। এই রেফারির নিজ দেশ এবারের বিশ্বকাপে না থাকলেও তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। এবার তাকে দেখা যাবে আর্জেন্টিনা তথা লিওনেল মেসিদের ম্যাচে। কোভাকস এই বিশ্বকাপে সফলভাবে তিউনিসিয়া ও জাপানের মধ্যকার ম্যাচটি পরিচালনা করেছেন, যেই ম্যাচে জাপান ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায়। ওই ম্যাচটি ছিল বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ। ফিফা তাকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব দিয়েছে। ৪১ বছর বয়সী এই রোমানিয়ান রেফারি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচ, জর্ডান বনাম আর্জেন্টিনা পরিচালনা করবেন। মেসির আর্জেন্টিনা দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। একই সময়ে অনুষ্ঠিত

আর্জেন্টিনার শেষ ম্যাচের রেফারি কে এই রোমানিয়ান?

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে নকআউট রাউন্ড নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে নবাগত জর্ডানের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে নামার আগে একাদশে আমূল পরিবর্তন করবেন কোচ স্কালোনি। স্কোয়াডের অন্যান্য সদস্যদের নামিয়ে দেখতে পারেন তিনি। শেষ ম্যাচে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস।

কোভাকস ইতোমধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন এবারের বিশ্বকাপে। ১০০০তম ম্যাচের দায়িত্বেও মাঠে ছিলেন তিনি। এই রেফারির নিজ দেশ এবারের বিশ্বকাপে না থাকলেও তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। এবার তাকে দেখা যাবে আর্জেন্টিনা তথা লিওনেল মেসিদের ম্যাচে।

কোভাকস এই বিশ্বকাপে সফলভাবে তিউনিসিয়া ও জাপানের মধ্যকার ম্যাচটি পরিচালনা করেছেন, যেই ম্যাচে জাপান ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায়। ওই ম্যাচটি ছিল বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ। ফিফা তাকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব দিয়েছে। ৪১ বছর বয়সী এই রোমানিয়ান রেফারি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচ, জর্ডান বনাম আর্জেন্টিনা পরিচালনা করবেন।

মেসির আর্জেন্টিনা দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। একই সময়ে অনুষ্ঠিত হবে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচটিও।

ইস্তভান কোভাকস বর্তমানে বিশ্বের একমাত্র রেফারি, যিনি ইউরোপীয় ক্লাব ফুটবলের তিনটি প্রধান প্রতিযোগিতার ফাইনাল পরিচালনা করেছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ, ২০২৪ সালের ইউরোপা লিগ ও ২০২২ সালের উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল পরিচালনা করেছিলেন এই রোমানিয়ান।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow