আর্থিক অনিয়মের অভিযোগে অফিস সহকারীর কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে বদলি

আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের অফিস সহকারী আব্দুল হানানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ অভিযোগের প্রেক্ষিতে একদিনের মাথায় তাকে এই বদলি করে। কুমিল্লা সিটি করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল হানানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় তাকে অন্যত্র বদলির সুপারিশ করে সিটি করপোরেশন।এ সংক্রান্ত একটি পত্র স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। চিঠিতে উল্লেখ করা হয়, মোঃ আব্দুল হানান ১৫ মার্চ ২০০৫ সালে কুমিল্লা সিটি করপোরেশনে যোগদান করেন এবং বর্তমানে প্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে কুমিল্লা সিটি করপোরেশনে বহাল রাখা সমীচীন নয় বলে মত দেয় কর্তৃপক্ষ।এর প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে ২৪ মে ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে মোঃ আব্দুল হানানকে কুমিল্লা সিটি করপোরেশন থেকে বদলি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পদায়ন করা হয়। তিনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা

আর্থিক অনিয়মের অভিযোগে অফিস সহকারীর কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে বদলি

আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের অফিস সহকারী আব্দুল হানানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ অভিযোগের প্রেক্ষিতে একদিনের মাথায় তাকে এই বদলি করে।

কুমিল্লা সিটি করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল হানানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় তাকে অন্যত্র বদলির সুপারিশ করে সিটি করপোরেশন।

এ সংক্রান্ত একটি পত্র স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। চিঠিতে উল্লেখ করা হয়, মোঃ আব্দুল হানান ১৫ মার্চ ২০০৫ সালে কুমিল্লা সিটি করপোরেশনে যোগদান করেন এবং বর্তমানে প্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন।

দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে কুমিল্লা সিটি করপোরেশনে বহাল রাখা সমীচীন নয় বলে মত দেয় কর্তৃপক্ষ।

এর প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে ২৪ মে ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে মোঃ আব্দুল হানানকে কুমিল্লা সিটি করপোরেশন থেকে বদলি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পদায়ন করা হয়। তিনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদেই নতুন কর্মস্থলে যোগ দেবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তা তার বর্তমান বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে গ্রহণ করবেন।

এছাড়া তার জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অবসর সংক্রান্ত বিষয়ও নতুন কর্মস্থল থেকেই নিষ্পন্ন হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow