আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি অনুবিভাগের উদ্যোগে ঢাকার আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোরের সদস্যদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক কোরের দলের হয়ে ব্রুনাই দারুসসালাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, ইরান, মালয়েশিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও ভিয়েতনাম দূতাবাসের সদস্যরা অংশ নেন। ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সাবেক জাতীয় ফুটবলার এবং পররাষ্ট্র ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অংশগ্রহণকারীরা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা তুলে ধরেন।  খেলা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আম

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি অনুবিভাগের উদ্যোগে ঢাকার আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোরের সদস্যদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

কূটনৈতিক কোরের দলের হয়ে ব্রুনাই দারুসসালাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, ইরান, মালয়েশিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও ভিয়েতনাম দূতাবাসের সদস্যরা অংশ নেন।

ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সাবেক জাতীয় ফুটবলার এবং পররাষ্ট্র ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অংশগ্রহণকারীরা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা তুলে ধরেন। 

খেলা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল অংশগ্রহণকারী কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে স্মারক তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow