আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
আল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২ জুলাই) মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি তাওহিদুজ জামান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার সহসম্পাদক আবু তালহা রায়হান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা হাফসা জান্নাত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাফিজ আব্দুল করীম, তানজিনা আঁখি, মাশরুবা আক্তার, সুমনা আক্তার সূচিসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন মুফতি তাওহিদুজ জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদের নৈতিকতা, শিষ্টাচার ও ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত তদারকির বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবনযাপনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্লে থেকে

অনুষ্ঠানের শেষপর্বে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার এবং অন্যান্য উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে অভিভাবকদেরও সন্তানদের পাশে থেকে নিয়মিত সহযোগিতা করার আহ্বান জানানো হয়।