আল-হাইয়ার নেতৃত্বে মিশর যাচ্ছে হামাসের প্রতিনিধিদল, উদ্দেশ্য কী?
গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরে যাচ্ছে হামাসের একটি প্রতিনিধিদল। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এই প্রথম আল-হাইয়া মিশর সফরে যাচ্ছেন। আরও পড়ুন গাজা শান্তি পরিকল্পনা / ‘কঠোর পদক্ষেপে’র পক্ষে মিশর-তুরস্ক, ইসরায়েলে যাচ্ছেন কুশনার এই সফরে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে আরও সুসংহত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। গাজায় যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং ফিলিস্তিন ইস্যুতে মিশর-হামাসের উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। আরও পড়ুন ‘দি অক্টাগন’ / বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর উদ্বোধন করলো মিশর এমন তথ্য উপস্থাপন করে রোববার (১৬ আগস্ট) হামাসের প্রতিনিধিদলটি কায়রো সফরে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। জানা গেছে, এই প্রতিনিধিদলে আরও রয়েছেন-হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশে হামাসের প্রধান খালেদ মাশাল, পশ্চিম তীরে হামাসের প্রধান জাহের জাবারিন, আরব ও ইসলামিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান বাসেম
গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরে যাচ্ছে হামাসের একটি প্রতিনিধিদল। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এই প্রথম আল-হাইয়া মিশর সফরে যাচ্ছেন।
এই সফরে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে আরও সুসংহত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। গাজায় যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং ফিলিস্তিন ইস্যুতে মিশর-হামাসের উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
এমন তথ্য উপস্থাপন করে রোববার (১৬ আগস্ট) হামাসের প্রতিনিধিদলটি কায়রো সফরে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
জানা গেছে, এই প্রতিনিধিদলে আরও রয়েছেন-হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশে হামাসের প্রধান খালেদ মাশাল, পশ্চিম তীরে হামাসের প্রধান জাহের জাবারিন, আরব ও ইসলামিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান বাসেম নাঈম।

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান / ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ নিয়ে হামাস নেতা হাইয়া ও আরাঘচির ফোনালাপ
হামাসের একটি সূত্র আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ রাতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছাবে এবং মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
সূত্রটি আরও জানিয়েছে, প্রতিনিধিদলটি মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে ফিলিস্তিন ইস্যু সম্পর্কিত বিভিন্ন বিষয় ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর মধ্যে প্রধান বিষয় থাকবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে কার্যকর ও স্থায়ীভাবে সুসংহত করার লক্ষ্যে চলমান আলোচনা।
কেএম
What's Your Reaction?

