আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা ইস্যুতে তমা মির্জার প্রতিক্রিয়া

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যা ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। এর আগে শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ইকরা। বিষয়টি নিশ্চিত করেন পরিবারের ঘনিষ্ঠজনরা। এদিকে ভালোবাসা, সম্পর্ক ও মানসিক যন্ত্রণা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তমা মির্জা তার পোস্টে লেখেন, একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে, তখন সে প্রিয় মানুষটির আর্থিক অবস্থা বা সীমাবদ্ধতা বিবেচনা করে না; বরং পাশে দাঁড়ায়, সাহস জোগায় এবং এগিয়ে যেতে উৎসাহ দেয়। কিন্তু অনেক সময় দেখা যায়, সফলতা অর্জনের পর সেই মানুষটি বদলে যায়—প্রতারণা, অবহেলা ও মানসিক কষ্ট দেয়। তিনি আরও লেখেন, একটি মেয়ে অনেক কিছু সহ্য করতে পারলেও প্রিয় মানুষের বদলে যাওয়া আচরণ মেনে নিতে পারে না। তখন জীবনের অর্থ হারিয়ে যায় এবং নিজেকে পরাজিত মনে হয়। এমন পরিস্থিতিতে কেউ কেউ নিজেকে গুটিয়ে নেয় বা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা ইস্যুতে তমা মির্জার প্রতিক্রিয়া

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যা ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

এর আগে শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ইকরা। বিষয়টি নিশ্চিত করেন পরিবারের ঘনিষ্ঠজনরা।

এদিকে ভালোবাসা, সম্পর্ক ও মানসিক যন্ত্রণা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তমা মির্জা তার পোস্টে লেখেন, একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে, তখন সে প্রিয় মানুষটির আর্থিক অবস্থা বা সীমাবদ্ধতা বিবেচনা করে না; বরং পাশে দাঁড়ায়, সাহস জোগায় এবং এগিয়ে যেতে উৎসাহ দেয়। কিন্তু অনেক সময় দেখা যায়, সফলতা অর্জনের পর সেই মানুষটি বদলে যায়—প্রতারণা, অবহেলা ও মানসিক কষ্ট দেয়।

তিনি আরও লেখেন, একটি মেয়ে অনেক কিছু সহ্য করতে পারলেও প্রিয় মানুষের বদলে যাওয়া আচরণ মেনে নিতে পারে না। তখন জীবনের অর্থ হারিয়ে যায় এবং নিজেকে পরাজিত মনে হয়। এমন পরিস্থিতিতে কেউ কেউ নিজেকে গুটিয়ে নেয় বা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে।

তমা মির্জা তার পোস্টে উল্লেখ করেন, এভাবে চলে যাওয়ার পরও অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে তেমন পরিবর্তন আসে না। তবে তিনি মনে করেন, যে মানুষটি ভেতরে ভেতরে যন্ত্রণা বহন করছিল, তিনি হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা খুঁজে নিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিকতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow