আ.লীগ অজুহাতে চা বাগানের কমিটি বাতিল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে আওয়ামী লীগ অজুহাতে পঞ্চায়েত কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বাগানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বের কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি গঠনের চিঠি প্রকাশ হওয়ার পর বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) পঞ্চায়েত কমিটি বাতিল এবং ম্যানেজারের এখতিয়ার বহির্ভূতভাবে নতুন কমিটি গঠনের প্রতিবাদে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকদের দাবি, নির্বাচনের মাধ্যমে গঠিত পূর্বের কমিটি বাতিল করে কোনো ভোট ছাড়াই এডহক কমিটি করা সম্পূর্ণ বেআইনি। জানা যায়, কৃষক লীগ ও শ্রমিক লীগের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তেলিয়াপাড়া চা বাগানে পূর্বের পঞ্চায়েত কমিটি বাতিল করেছেন বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ। সেখানে নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির সভাপতি করা হয়েছে হেমন্তী তাঁতীকে এবং স্থানীয় শাজাহানপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য সাইমন মুর্মুকে উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে বাগানে দুটি গ্রু

আ.লীগ অজুহাতে চা বাগানের কমিটি বাতিল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে আওয়ামী লীগ অজুহাতে পঞ্চায়েত কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বাগানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বের কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি গঠনের চিঠি প্রকাশ হওয়ার পর বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) পঞ্চায়েত কমিটি বাতিল এবং ম্যানেজারের এখতিয়ার বহির্ভূতভাবে নতুন কমিটি গঠনের প্রতিবাদে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকদের দাবি, নির্বাচনের মাধ্যমে গঠিত পূর্বের কমিটি বাতিল করে কোনো ভোট ছাড়াই এডহক কমিটি করা সম্পূর্ণ বেআইনি।

জানা যায়, কৃষক লীগ ও শ্রমিক লীগের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তেলিয়াপাড়া চা বাগানে পূর্বের পঞ্চায়েত কমিটি বাতিল করেছেন বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ। সেখানে নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির সভাপতি করা হয়েছে হেমন্তী তাঁতীকে এবং স্থানীয় শাজাহানপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য সাইমন মুর্মুকে উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে বাগানে দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে। বিবদমান দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে সোমবার বাগান ম্যানেজারের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের প্রশ্ন, এ ধরনের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়ার কথা। একজন চা বাগানের ব্যবস্থাপক কীভাবে পঞ্চায়েত কমিটি গঠন করতে পারেন? এই কমিটি গঠনের চিঠির অনুলিপি হবিগঞ্জের পুলিশ সুপার, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে পাঠানো হলেও এনটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কোনো প্রমাণ বা ডকেট নম্বর উল্লেখ নেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাগানের এক শ্রমিক নেতা জানান, ব্যবস্থাপক প্রায় সময় শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন । তার বিরুদ্ধে গাছ পাচার ও চা পাতা পাচারের অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, পূর্বের কমিটিতে যারা ছিলেন তারা কেউই দলের কোনো সদস্য ছিলেন না। মিথ্যা অজুহাতে তাদের কমিটি বাতিল করা হয়েছে।

স্থানীয় নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা শাবানা বলেন, আওয়ামী লীগ নিধনের নামে ম্যানেজার নিজের সিন্ডিকেটের লোকজন দিয়ে পঞ্চায়েত কমিটি করেছেন। যে চিঠি ইস্যু করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি এবং পরিকল্পিতভাবে বাগানে বিশৃঙ্খলা তৈরির পথ খুলে দিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বাগান ব্যবস্থাপক অত্যন্ত অহংকারী আচরণ করেন এবং বিভিন্ন প্রভাবশালী রেফারেন্স দেখিয়ে শ্রমিক ও স্থানীয়দের হয়রানি করেন।


বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ বলেন, কিছু বিচ্ছিন্ন ও বেকার লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রতিবাদ করছে। তারা আমার ওপর হামলা চালিয়েছে। আমরা আইনি ব্যবস্থা নেব।
কমিটি গঠনসংক্রান্ত প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত রয়েছে।

শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে সময় লঙ্ঘনসহ যেকোনো বিধিবহির্ভূত কাজের বিষয়ে খতিয়ে দেখতে প্রস্তুত। তেলিয়াপাড়া চা বাগানের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow