আ.লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

কাপ্তাইয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেপিএম এলাকায় এ ঘটনা ঘটে।  আহত মো. মামুন (৪২) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নম্বর চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, মামুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউপি কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাজা নামাজ পড়েন। পরে তিনি তার নিজ বাসার সামনে পৌঁছলে হঠাৎ অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে মামুনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।  এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে মামুনকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোর পাঁচটায় তার অস্ত্রোপচার হয়েছে।  কাপ্তাই থানার ওসি শেখ ম

আ.লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
কাপ্তাইয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেপিএম এলাকায় এ ঘটনা ঘটে।  আহত মো. মামুন (৪২) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নম্বর চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, মামুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউপি কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাজা নামাজ পড়েন। পরে তিনি তার নিজ বাসার সামনে পৌঁছলে হঠাৎ অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে মামুনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।  এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে মামুনকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোর পাঁচটায় তার অস্ত্রোপচার হয়েছে।  কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হামলায় ইউপি সদস্য মামুনের মাথায় এবং হাতে মারাত্মক জখম হয়েছে। কী কারণে এবং কারা হামলা করেছে তা তদন্ত করা ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow