আ.লীগ নেতার গোডাউন থেকে ভোজ্যতেল উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪ শত ৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়।  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্যতেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামের দুজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ করা হয়েছে। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ.লীগ নেতার গোডাউন থেকে ভোজ্যতেল উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪ শত ৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্যতেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামের দুজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ করা হয়েছে। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow