আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেন এখন বিএনপির নেত্রী। বর্তমানে তিনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। সৈয়দা ফৌজিয়া হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতার বাসায় ফৌজিয়ার যাতায়াত ছিল এবং আওয়ামী সুবিধাভোগী ছিলেন। বিগত সময়ে ফৌজিয়া বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়েও মানববন্ধন করেছিলেন। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এদের কারা দলে অনুপ্রবেশের সুযোগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তৃণমূলের নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, বিগত সময়ে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়ে আয়োজিত মানববন্ধনেও ফৌজিয়া অংশ নিয়েছিলেন। এ-সংক্রান্ত ব

আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেন এখন বিএনপির নেত্রী। বর্তমানে তিনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।

সৈয়দা ফৌজিয়া হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতার বাসায় ফৌজিয়ার যাতায়াত ছিল এবং আওয়ামী সুবিধাভোগী ছিলেন। বিগত সময়ে ফৌজিয়া বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়েও মানববন্ধন করেছিলেন। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এদের কারা দলে অনুপ্রবেশের সুযোগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তৃণমূলের নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, বিগত সময়ে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়ে আয়োজিত মানববন্ধনেও ফৌজিয়া অংশ নিয়েছিলেন। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow