আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খান এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী। ফজলুল খান উপজেলার খড়মা খানপাড়া এলাকার ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী উপজেলার বালুগ্রাম এলাকার ইদ্রিস আলীর ছেলে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ সালে গণঅভ্যুত্থানের পর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।  

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খান এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী। ফজলুল খান উপজেলার খড়মা খানপাড়া এলাকার ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী উপজেলার বালুগ্রাম এলাকার ইদ্রিস আলীর ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ সালে গণঅভ্যুত্থানের পর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow