আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে চট্টগ্রামে ডিসি অফিসের সামনে মানববন্ধন
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মানববন্ধনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। তিনি বর্তমানে নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। গোলাম সামদানি জনি বলেন, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানার আওতাধীন কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। তবে ঘটনাটি ঠিক কোন সময়ের, তা নিশ্চিত হওয়ার জন্য যাচাই চলছে। ওই এলাকায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, সরকারি দপ্তরের কার্যক্রম শুরুর আগেই নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। তাদের দাবির মূল বিষয় ছিল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। ভিডিওটি নিজের ফেসবুক প
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মানববন্ধনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। তিনি বর্তমানে নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন।
গোলাম সামদানি জনি বলেন, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানার আওতাধীন কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। তবে ঘটনাটি ঠিক কোন সময়ের, তা নিশ্চিত হওয়ার জন্য যাচাই চলছে। ওই এলাকায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, সরকারি দপ্তরের কার্যক্রম শুরুর আগেই নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। তাদের দাবির মূল বিষয় ছিল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ভিডিওটি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে গোলাম সামদানি ক্যাপশনে লেখেন, যুবলীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়েছে। পোস্টে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নামও উল্লেখ করা হয়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, আমরা এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গায় পুলিশ পাঠিয়েছি। তবে কিছু পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। ঘটনাটি আজকের নাকি আগের ঘটনাকে আজকের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
What's Your Reaction?