আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক পরে যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে মুখে মাস্ক পরে মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। মঙ্গলবার (২৩ জুন) ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা নারায়ণগঞ্জ যুবলীগ নেতা আজমেরী ওসমানের সমর্থক বলে জানা গেছে। মিছিলের বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। জানার চেষ্টা করছি।’ সোনারগা থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘সকাল থেকে কাঁচপুরে অবস্থান করছি। এ এরিয়ায় কোনো মিছিল হয়নি।’ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী বলেন, ‘মিছিলের কোনো পোস্ট এখনো পাইনি। অনেক সময় পুরাতন মিছিলের ভিডিও দিয়ে পোস্ট করা হয়। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’ মো. আকাশ/এসআর/জেআইএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে মুখে মাস্ক পরে মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।
মঙ্গলবার (২৩ জুন) ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা নারায়ণগঞ্জ যুবলীগ নেতা আজমেরী ওসমানের সমর্থক বলে জানা গেছে।
মিছিলের বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। জানার চেষ্টা করছি।’
সোনারগা থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘সকাল থেকে কাঁচপুরে অবস্থান করছি। এ এরিয়ায় কোনো মিছিল হয়নি।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী বলেন, ‘মিছিলের কোনো পোস্ট এখনো পাইনি। অনেক সময় পুরাতন মিছিলের ভিডিও দিয়ে পোস্ট করা হয়। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’
মো. আকাশ/এসআর/জেআইএম
What's Your Reaction?