আ.লীগের সঙ্গে কী ঘটেছে, জানালেন মোশাররফ করিম নিজেই

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা পশ্চিমবঙ্গেও ব্যাপক। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে কলকাতায় ‘অপ্রীতিকর’ একটি ঘটনার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে নানা আলোচনা শুরু হয়। মঙ্গলবার সকালে কয়েকটি ফেসবুক পোস্টের সূত্র ধরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় অবস্থানকালে মোশাররফ করিম নাকি কিছু আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির হেনস্থার চেষ্টা মুখে পড়েন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে কিছু সংবাদমাধ্যমেও উঠে আসে। তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু কোনো তথ্য দিতে পারেননি। পরবর্তীতে মোশাররফ করিম নিজেই একটি গণমাধ্যমকে জানান, সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তিনি বলেন, ফেসবুকে অনেক সময় অতিরঞ্জিত তথ্য ছড়ায়, কিন্তু এই ঘটনায় সংবাদ করার মতো কোনো ভিত্তিই নেই। জানা গেছে, পেশাগত কোনো কাজ বা শুটিং নয়, বরং ব্যক্তিগত অবকাশ কাটাতেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

আ.লীগের সঙ্গে কী ঘটেছে, জানালেন মোশাররফ করিম নিজেই

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা পশ্চিমবঙ্গেও ব্যাপক। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে কলকাতায় ‘অপ্রীতিকর’ একটি ঘটনার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

মঙ্গলবার সকালে কয়েকটি ফেসবুক পোস্টের সূত্র ধরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় অবস্থানকালে মোশাররফ করিম নাকি কিছু আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির হেনস্থার চেষ্টা মুখে পড়েন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে কিছু সংবাদমাধ্যমেও উঠে আসে।

তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু কোনো তথ্য দিতে পারেননি।

পরবর্তীতে মোশাররফ করিম নিজেই একটি গণমাধ্যমকে জানান, সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তিনি বলেন, ফেসবুকে অনেক সময় অতিরঞ্জিত তথ্য ছড়ায়, কিন্তু এই ঘটনায় সংবাদ করার মতো কোনো ভিত্তিই নেই।

জানা গেছে, পেশাগত কোনো কাজ বা শুটিং নয়, বরং ব্যক্তিগত অবকাশ কাটাতেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow