আলু চাষিদের জন্য বিশেষ তহবিল নেই: সংসদে অর্থমন্ত্রী
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক আলু চাষিদের সহায়তায় নগদ সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ রাখা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আখতার হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কাউনিয়া ও পীরগাছা উপজেলার আলু চাষিরা পুঁজি হারিয়ে চরম আর্থিক সংকটে। ফলে আগামী মৌসুমে তাদের পক্ষে চাষাবাদে ফেরা অসম্ভব হবে। এমতাবস্থায়, এ প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে নগদ আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে অর্থ বিভাগ কোনো সুনির্দিষ্ট বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ করবেন কিনা? জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক আলু চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে নগদ আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ রাখা হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক আলু চাষিদের সহায়তায় নগদ সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ রাখা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আখতার হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কাউনিয়া ও পীরগাছা উপজেলার আলু চাষিরা পুঁজি হারিয়ে চরম আর্থিক সংকটে। ফলে আগামী মৌসুমে তাদের পক্ষে চাষাবাদে ফেরা অসম্ভব হবে। এমতাবস্থায়, এ প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে নগদ আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে অর্থ বিভাগ কোনো সুনির্দিষ্ট বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ করবেন কিনা?
জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক আলু চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে নগদ আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ অনুদান বা তহবিল বরাদ্দ রাখা হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এছাড়াও আলুসহ কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে তফসিলি ব্যাংকসমূহ কৃষি খাতে ঋণ বিতরণের জন্য ৩৯ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডাল, তেলবীজ, ভুট্টা ও মসলা জাতীয় ফসল চাষে মাত্র ৪ শতাংশ রেয়াতি সুদ হারে ঋণ বিতরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকার থেকে ঋণ প্রদানকারী ব্যাংকসমূহকেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে এক হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এই স্কিমে কৃষক পর্যায়ে ঋণের সুদ হার ৪ শতাংশ।
উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমওএস/এমএএইচ/
What's Your Reaction?