আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

ঢাকাই সিনেমায় বর্তমানে ব্যস্ততম নায়ক শাকিব খান। তাই তার সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি থাকে। অন্যদিকে এ নায়ককে নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও কম নয়। বিশেষ করে সিনেমার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চা হয়। এসব আলোচনা-সমালোচনার পাশাপাশি শাকিব ভক্তদের জন্য নতুন খবর হলো, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের আটকে থাকা সিনেমা আগুন। দীর্ঘ সাত বছর আটকে থাকার পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি এমনটাই জানিয়েছেন এর পরিচালক বদিউল আলম খোকন।  ২০১৯ সালের ৫ই আগস্ট প্রথম সিনেমাটির শুটিং শুরু হয়। শুটিংয়ের দুই মাস পরই থেমে যায় সিনেমাটির নির্মাণকাজ। ২০২২ সালে সিনেমাটির বাকি কাজ শেষ হয়। কিন্তু ওই সময় শুটিং শেষ হলেও এটি আটকে যায় পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন ধাপে। এরপর নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আর এগোতে পারেনি। তবে এখন আবারো শুরু হয়েছে সিনেমাটির মুক্তির কাজ। সিনেমা-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সিনেমাটির সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এসব কাজ সম্পন্ন হলেই মুক্তির চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন বলেন

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

ঢাকাই সিনেমায় বর্তমানে ব্যস্ততম নায়ক শাকিব খান। তাই তার সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি থাকে। অন্যদিকে এ নায়ককে নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও কম নয়। বিশেষ করে সিনেমার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চা হয়। এসব আলোচনা-সমালোচনার পাশাপাশি শাকিব ভক্তদের জন্য নতুন খবর হলো, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের আটকে থাকা সিনেমা আগুন। দীর্ঘ সাত বছর আটকে থাকার পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি এমনটাই জানিয়েছেন এর পরিচালক বদিউল আলম খোকন। 

২০১৯ সালের ৫ই আগস্ট প্রথম সিনেমাটির শুটিং শুরু হয়। শুটিংয়ের দুই মাস পরই থেমে যায় সিনেমাটির নির্মাণকাজ। ২০২২ সালে সিনেমাটির বাকি কাজ শেষ হয়। কিন্তু ওই সময় শুটিং শেষ হলেও এটি আটকে যায় পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন ধাপে। এরপর নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আর এগোতে পারেনি। তবে এখন আবারো শুরু হয়েছে সিনেমাটির মুক্তির কাজ।

সিনেমা-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সিনেমাটির সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এসব কাজ সম্পন্ন হলেই মুক্তির চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন বলেন, "সিনেমার বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আমি চাইছি দুর্গাপূজাতেই 'আগুন' মুক্তি পাক। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ এগিয়ে নিচ্ছি।" 

দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘আগুন’। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও জাহারা মিতু। সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ প্রমুখ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow