আলোচনার আগেই ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ফোন
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় শরীফ চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠানোর কথা জানিয়েছেন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এই সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তেহরান। সূত্র: এএফপি
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
এ সময় শরীফ চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠানোর কথা জানিয়েছেন।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এই সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তেহরান।
সূত্র: এএফপি
What's Your Reaction?