আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী জানালেন আরাঘচি?

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস-কে অবহিত করেছেন ইসলামি প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অসৎ আচরণ ও বারবার প্রতিশ্রুতি ভঙ্গই আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন আরাঘচি। এর পাশাপাশি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনালাপে চলমান সংলাপে যেসব বিষয় বাধা সৃষ্টি করছে তাও ব্যাখ্যা করা হয়েছে বলে শনিবার (২৩ মে) সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। এছাড়া নিউইয়র্কে চলমান ট্রিটি অন দ্য নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপেন্স (এনপিটি) পর্যালোচনা সম্মেলন-সংক্রান্ত বিষয়েও তারা আলোচনা করেছেন। আরাঘচি বলেন, কূটনৈতিক অঙ্গীকার বারবার ভঙ্গ, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, পরস্পরবিরোধী অবস্থান এবং অতিরিক্ত দাবি-এসবই পাকিস্তানের মধ্যস্থতায় পরিচালিত সংলাপকে ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও ইরান আলোচনায় আন্তরিকভাবে অংশ নিচ্ছে বলেও তিনি

আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী জানালেন আরাঘচি?

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস-কে অবহিত করেছেন ইসলামি প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অসৎ আচরণ ও বারবার প্রতিশ্রুতি ভঙ্গই আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন আরাঘচি।

এর পাশাপাশি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনালাপে চলমান সংলাপে যেসব বিষয় বাধা সৃষ্টি করছে তাও ব্যাখ্যা করা হয়েছে বলে শনিবার (২৩ মে) সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।

এছাড়া নিউইয়র্কে চলমান ট্রিটি অন দ্য নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপেন্স (এনপিটি) পর্যালোচনা সম্মেলন-সংক্রান্ত বিষয়েও তারা আলোচনা করেছেন।

আরাঘচি বলেন, কূটনৈতিক অঙ্গীকার বারবার ভঙ্গ, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, পরস্পরবিরোধী অবস্থান এবং অতিরিক্ত দাবি-এসবই পাকিস্তানের মধ্যস্থতায় পরিচালিত সংলাপকে ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও ইরান আলোচনায় আন্তরিকভাবে অংশ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান দায়িত্বশীল ও আন্তরিক মনোভাব নিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং একটি যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত ফলাফলে পৌঁছাতে কাজ করছে।

প্রতিবেদনের তথ্য মতে, জাতিসংঘ মহাসচিব গুতেরেস রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেন। তিনি জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কূটনৈতিক পথ অনুসরণের ওপর জোর দেন।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow