আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা সফল না হলেও যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে থাকবে। তিনি জানান, ওয়াশিংটন অবশ্যই চায় আলোচনা সফল হোক, তবে আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের তুলনায় অনেক বেশি শক্ত থাকবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরান কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দেবে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন। ভ্যান্স আরও বলেন, চলমান আলোচনার মাধ্যমে যদি একটি দীর্ঘমেয়াদি সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে ইরান স্থায়ীভাবে পরিবর্তিত হবে। এর আগে ভাইস প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে এসেছে এবং ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা সফল না হলেও যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে থাকবে। তিনি জানান, ওয়াশিংটন অবশ্যই চায় আলোচনা সফল হোক, তবে আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের তুলনায় অনেক বেশি শক্ত থাকবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরান কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দেবে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন।
ভ্যান্স আরও বলেন, চলমান আলোচনার মাধ্যমে যদি একটি দীর্ঘমেয়াদি সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে ইরান স্থায়ীভাবে পরিবর্তিত হবে।
এর আগে ভাইস প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে এসেছে এবং ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।
What's Your Reaction?