আলোচনায় ওয়াশিংটনের ‘সদিচ্ছা’ নিয়ে সন্দেহ তেহরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ও আন্তরিক অবস্থান নিয়ে তেহরানের সন্দেহ রয়েছে। তার মতে, দুই দেশের আলোচনায় সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে ইরানের অবিশ্বাস। শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে আরাঘচির বক্তব্য তুলে ধরা হয়।  সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) আন্তরিকতা নিয়ে সন্দিহান। তবে যেই মুহূর্তে আমরা অনুভব করব যে তারা সত্যিই সিরিয়াস এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত, তখন অবশ্যই আমরা আলোচনা এগিয়ে নেব। তিনি আরও জানান, ইরান এখনো কূটনৈতিক পথ খোলা রেখেছে, তবে যেকোনো সমঝোতা হতে হবে পারস্পরিক সম্মান ও ভারসাম্যের ভিত্তিতে। সাম্প্রতিক পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা নিয়ে টানাপোড়েনের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। তবে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এখনো বড় বাধা হয়ে রয়েছে।

আলোচনায় ওয়াশিংটনের ‘সদিচ্ছা’ নিয়ে সন্দেহ তেহরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ও আন্তরিক অবস্থান নিয়ে তেহরানের সন্দেহ রয়েছে। তার মতে, দুই দেশের আলোচনায় সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে ইরানের অবিশ্বাস।

শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে আরাঘচির বক্তব্য তুলে ধরা হয়। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) আন্তরিকতা নিয়ে সন্দিহান। তবে যেই মুহূর্তে আমরা অনুভব করব যে তারা সত্যিই সিরিয়াস এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত, তখন অবশ্যই আমরা আলোচনা এগিয়ে নেব।

তিনি আরও জানান, ইরান এখনো কূটনৈতিক পথ খোলা রেখেছে, তবে যেকোনো সমঝোতা হতে হবে পারস্পরিক সম্মান ও ভারসাম্যের ভিত্তিতে।

সাম্প্রতিক পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা নিয়ে টানাপোড়েনের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। তবে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এখনো বড় বাধা হয়ে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow