আলোচনায় তারকাদের নির্বাচনী এলাকা

ভোটের ডামাডোলে যখন উত্তাল দেশ, তখন আলোচনার কেন্দ্রে শুধু রাজনীতি নয়—তারকাদের ব্যালটযাত্রাও। আর মাত্র এক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও প্রস্তুতি নিচ্ছেন ভোটকেন্দ্রে যাওয়ার। কেউ প্রচারে মাঠে নেমেছেন, কেউ সামাজিক মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন।এরই মধ্যে রাজধানী ঢাকায় বসবাসকারী একাধিক জনপ্রিয় তারকার ভোটার এলাকা ও ভোটদানের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তাহলে কে কোন এলাকার ভোটার? কে পারবেন নিজের পছন্দের প্রার্থী বেছে নিতে, আর কার ভাগ্যে থাকছে না ভোটকেন্দ্রের পথচলা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুলকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে থাকায় তার ভোট দেওয়া হচ্ছে না।  জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি ভোট দেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোন

আলোচনায় তারকাদের নির্বাচনী এলাকা
ভোটের ডামাডোলে যখন উত্তাল দেশ, তখন আলোচনার কেন্দ্রে শুধু রাজনীতি নয়—তারকাদের ব্যালটযাত্রাও। আর মাত্র এক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও প্রস্তুতি নিচ্ছেন ভোটকেন্দ্রে যাওয়ার। কেউ প্রচারে মাঠে নেমেছেন, কেউ সামাজিক মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন।এরই মধ্যে রাজধানী ঢাকায় বসবাসকারী একাধিক জনপ্রিয় তারকার ভোটার এলাকা ও ভোটদানের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তাহলে কে কোন এলাকার ভোটার? কে পারবেন নিজের পছন্দের প্রার্থী বেছে নিতে, আর কার ভাগ্যে থাকছে না ভোটকেন্দ্রের পথচলা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুলকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে থাকায় তার ভোট দেওয়া হচ্ছে না।  জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি ভোট দেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবার ভোট দিতে পারবেন না। এদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ঢাকা-১১ আসনের ভোটার। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত; তিনি দেশেই অবস্থান করছেন।  জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা ও প্রযোজক মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। এছাড়া চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোটার। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। অভিনেত্রী শবনম ফারিয়াও চঞ্চলের মতো ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার বলে জানা গেছে। তবে বিদেশে অবস্থান করায় দেশের একঝাঁক তারকা ভোট দিতে পারছেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow