আলোচিত রিফাত হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরে পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার (১৩ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও সুমন (৩০)। র‌্যাব জানায়, গত ২৩ জুন সকালে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাতকে কৌশলে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের বাম পায়ের হাঁটুর ওপরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত রিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, রোববার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বা

আলোচিত রিফাত হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরে পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার (১৩ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও সুমন (৩০)। র‌্যাব জানায়, গত ২৩ জুন সকালে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাতকে কৌশলে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের বাম পায়ের হাঁটুর ওপরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত রিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, রোববার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শামীম ও সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফ এবং হালিশহরের মাইজপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow