আল্লাহ মানুষের নিয়ত দেখেন
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহতায়ালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তোমাদের অন্তর ও আমল দেখেন।’ (মুসলিম: ২৫৬৪) শিক্ষা ১. আল্লাহর কাছে বান্দার বাহ্যিক অবয়ব ও অবস্থার চেয়ে অন্তরের নিয়ত ও অবস্থার মূল্য বেশি। ২. যখন যে আমল করি না কেন, তা যেন রিয়ামুক্ত হয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। ৩. অন্য হাদিসে এসেছে, পরিশুদ্ধ নিয়তে অল্প আমলই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। (বায়হাকি: ৬৪৪৩)। তাই আমল কম হোক বা বেশি নিয়ত পরিশুদ্ধ হওয়া চাই। ৪. আমলের বাহ্যিক অবস্থার উন্নয়নের সঙ্গে অভ্যন্তরীণ অবস্থাও যেন সুন্দর ও বিশুদ্ধ হয়—সেদিকে খেয়াল রাখা।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহতায়ালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তোমাদের অন্তর ও আমল দেখেন।’ (মুসলিম: ২৫৬৪)
শিক্ষা
১. আল্লাহর কাছে বান্দার বাহ্যিক অবয়ব ও অবস্থার চেয়ে অন্তরের নিয়ত ও অবস্থার মূল্য বেশি।
২. যখন যে আমল করি না কেন, তা যেন রিয়ামুক্ত হয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়।
৩. অন্য হাদিসে এসেছে, পরিশুদ্ধ নিয়তে অল্প আমলই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। (বায়হাকি: ৬৪৪৩)। তাই আমল কম হোক বা বেশি নিয়ত পরিশুদ্ধ হওয়া চাই।
৪. আমলের বাহ্যিক অবস্থার উন্নয়নের সঙ্গে অভ্যন্তরীণ অবস্থাও যেন সুন্দর ও বিশুদ্ধ হয়—সেদিকে খেয়াল রাখা।
What's Your Reaction?