আশার শেষকৃত্যে কেন ছিলেন না শাহরুখ-সালমান?

বিনোদন জগতের সঙ্গীত জগতে শোকের ছায়া নামিয়ে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। তাঁর শেষকৃত্যে বলিউডের বহু পরিচিত মুখ হাজির হলেও, সবার চোখে সবচেয়ে বেশি লেগেছে কারা আসেননি সেই বিষয়টাই। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ছিলেন আশা পারেখ থেকে শুরু করে মিস্টার পারফেকশনিস্ট আমির খান, এমনকি রণবীর সিং সহ আরও অনেকে।  কিন্তু অবাক করার মতো বিষয়, সে মুহুর্তে দেখা মেলেনি বলিউড ভাইজান সালমান খান এবং শাহরুখ খানের। আর সেটাই মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।  গত ১৩ এপ্রিল মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশা ভোঁসলের বিদায়ী আয়োজন।  পরিবার পরিজন, চলচ্চিত্র জগতের নামী ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু শাহরুখ ও সালমানের অনুপস্থিতি যেন পুরো পরিবেশেই আলাদা করে চোখে পড়েছে।  প্রশ্ন উঠতে থাকে দুজনেই যখন মুম্বাইয়েই ছিলেন, তাহলে আসলেন না কেন? সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা রকম আলোচনা।  তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টা নাকি একেবারেই অন্যরকম। ভিড় আর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই নাকি এই সিদ্ধান্ত। তাদের উপস্থিতিতে জনসমাগম আরও বাড়তে পারত পরিস্থিতি

আশার শেষকৃত্যে কেন ছিলেন না শাহরুখ-সালমান?
বিনোদন জগতের সঙ্গীত জগতে শোকের ছায়া নামিয়ে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। তাঁর শেষকৃত্যে বলিউডের বহু পরিচিত মুখ হাজির হলেও, সবার চোখে সবচেয়ে বেশি লেগেছে কারা আসেননি সেই বিষয়টাই। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ছিলেন আশা পারেখ থেকে শুরু করে মিস্টার পারফেকশনিস্ট আমির খান, এমনকি রণবীর সিং সহ আরও অনেকে।  কিন্তু অবাক করার মতো বিষয়, সে মুহুর্তে দেখা মেলেনি বলিউড ভাইজান সালমান খান এবং শাহরুখ খানের। আর সেটাই মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।  গত ১৩ এপ্রিল মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশা ভোঁসলের বিদায়ী আয়োজন।  পরিবার পরিজন, চলচ্চিত্র জগতের নামী ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু শাহরুখ ও সালমানের অনুপস্থিতি যেন পুরো পরিবেশেই আলাদা করে চোখে পড়েছে।  প্রশ্ন উঠতে থাকে দুজনেই যখন মুম্বাইয়েই ছিলেন, তাহলে আসলেন না কেন? সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা রকম আলোচনা।  তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টা নাকি একেবারেই অন্যরকম। ভিড় আর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই নাকি এই সিদ্ধান্ত। তাদের উপস্থিতিতে জনসমাগম আরও বাড়তে পারত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও ছিল এই ভেবেই নাকি শেষমেশ না যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে দূরে থাকলেও আবেগে তারা ছিলেন একেবারে কাছেই। সামাজিক মাধ্যমে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছেন দুজনেই। শাহরুখ তার পোস্টে আশা ভোঁসলেকে ভারতীয় সিনেমার এক অটল স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন। আর সালমানও জানিয়েছেন গভীর শোক, বলেছেন, এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow