আশুলিয়ায় কাউ বয় ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ‘সোহেল রানার অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ নয়’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এস

আশুলিয়ায় কাউ বয় ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।

এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ‘সোহেল রানার অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ নয়’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব অসঙ্গতি সংশোধন করা না হলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানের অনুমোদন, উৎপাদন কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিতভাবে তদারকি করা প্রয়োজন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের পর প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের অসঙ্গতি সংশোধন করে প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে কার্যক্রম পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

অভিযানকালে আশুলিয়া থানার এসআই মো. সুমন মিয়াসহ ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow