আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন- কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)। ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে থাকে। একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৪২ কেজি গাঁজার বিশাল চালান। গ্রেপ্তারকৃত জানায়, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে এ গাঁজা সংগ্রহ করেছিল তারা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারে করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আশুলিয়ায় ডিবির জালে আটকা পড়ে তারা। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পু
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে থাকে। একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৪২ কেজি গাঁজার বিশাল চালান।
গ্রেপ্তারকৃত জানায়, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে এ গাঁজা সংগ্রহ করেছিল তারা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারে করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আশুলিয়ায় ডিবির জালে আটকা পড়ে তারা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের একটি বড় এবং সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই চক্রের মূল হোতা, অর্থায়নকারী এবং মাদকের প্রকৃত উৎস ও রুট শনাক্ত করতে ডিবি পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?