আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতার দাবীতে মানববন্ধন 

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলামের ফেডারেশন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ সহ শ্রমিকরা। বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) বিকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বগাবাড়ী এলাকায় সংগঠনটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা। সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন,শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু ও মাসুদ রানা সুলতানসহ আরও অনেকে। মানববন্ধনে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, গত ১৫ই এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মামুন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ফরিদের অফিসে এসে চাঁদা চায়। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে অফিস ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ করা হয়। তাদের দাবি, বেশ কিছুদিন ধরে ওই চক্রটি সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। বক্তারা আরও বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে বলেছে, চাঁদা না দিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতার দাবীতে মানববন্ধন 

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলামের ফেডারেশন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ সহ শ্রমিকরা।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) বিকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বগাবাড়ী এলাকায় সংগঠনটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।

সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন,শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু ও মাসুদ রানা সুলতানসহ আরও অনেকে।

মানববন্ধনে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, গত ১৫ই এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মামুন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ফরিদের অফিসে এসে চাঁদা চায়। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে অফিস ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ করা হয়।

তাদের দাবি, বেশ কিছুদিন ধরে ওই চক্রটি সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

বক্তারা আরও বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে বলেছে, চাঁদা না দিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ও থানা কমিটির সভাপতি নাজমুল হককে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুম করা হবে। এমন হুমকিতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিক সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow