আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দীঘিনালায় ৭ বিজিবির ব্যাপক প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। এ উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের বিষয়টি জানিয়েছেন ৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ। ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাবুছড়া ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) থেকে মোট ৫টি টহল দল দায়িত্ব পালন করবে। পরিস্থিতি বিবেচনায় আরও দুটি টহল দল রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। মোট ৭টি টহল দল প্রস্তুত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নির্বাচনী

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দীঘিনালায় ৭ বিজিবির ব্যাপক প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। এ উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের বিষয়টি জানিয়েছেন ৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাবুছড়া ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) থেকে মোট ৫টি টহল দল দায়িত্ব পালন করবে। পরিস্থিতি বিবেচনায় আরও দুটি টহল দল রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। মোট ৭টি টহল দল প্রস্তুত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত না হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দীঘিনালা উপজেলায় মোট ৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ, ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৫টি কেন্দ্রকে স্বাভাবিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, 'নির্বাচনকালীন সময়ে বিজিবি প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow