আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট

অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে থাকায় নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হয়নি। এর আগে, একই কারণে গত ২৪ মে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। আরও পড়ুন স্ত্রী-ছেলেমেয়েসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা মামলার অপর আসামিরা হলেন—আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান। অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৯ অক্টোবর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত শেষে একই বছরের ১৮ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আ

আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট

অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে থাকায় নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হয়নি। এর আগে, একই কারণে গত ২৪ মে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল।

মামলার অপর আসামিরা হলেন—আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।

অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৯ অক্টোবর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত শেষে একই বছরের ১৮ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন আসাদুজ্জামান খান কামাল। এছাড়া তার নামে পরিচালিত নয়টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকার লেনদেনের মাধ্যমে দুর্নীতিজনিত অর্থের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে অর্থ স্থানান্তর ও রূপান্তরের অভিযোগও আনা হয়েছে।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow