‘আসিফ আকবরের মতামত উনার ব্যক্তিগত, বিসিবির নয়’

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে করা বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে ‘ব্যক্তিগত মতামত’ বলে অভিহিত করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, আসিফ আকবরের এই মন্তব্য বিসিবিকে প্রতিনিধিত্ব করে না।  সম্প্রতি গণমাধ্যমের এক অনুষ্ঠানে নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে কথা বলেন আসিফ আকবর। আসিফ বলেন, ‘যারা (গণমাধ্যম) তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন, তারা তো (বিসিবিতে বা মিরপুর স্টেডিয়ামে) আসবেনই। সাথে আমরা পোর্টফলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না। তাদেরকে আমরা ডেকে এনে বসব (এমন প্ল্যান ছিল)। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের (ফারুক আহমেদের আঙুল উঁচানো ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যম মারফতে) ঘটনাটা ঘটলো। ক্রীড়া প্রতিমন্ত্রী সাথে সাথে এসে উনি ফাটাকেস্টর মত একটা অর্ডার দিয়ে দিলেন। সব কিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’ এছাড়া দায়িত্ব গ্রহণের পরপর বিসিবি সিইওকে ফোন করে গণমাধ্যমের প্রবেশাধিকারের ব্যাপারে নির্দেশ দেওয়ার বিষয়েও সমালোচনা করেন আসিফ- যা নিয়ে তোপের মুখে পড়েছে গোটা বিসিবি। এবার এ ব্যাপারে বিসিবি পরিচালক আমজাদ

‘আসিফ আকবরের মতামত উনার ব্যক্তিগত, বিসিবির নয়’

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে করা বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে ‘ব্যক্তিগত মতামত’ বলে অভিহিত করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, আসিফ আকবরের এই মন্তব্য বিসিবিকে প্রতিনিধিত্ব করে না। 
সম্প্রতি গণমাধ্যমের এক অনুষ্ঠানে নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে কথা বলেন আসিফ আকবর। আসিফ বলেন, ‘যারা (গণমাধ্যম) তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন, তারা তো (বিসিবিতে বা মিরপুর স্টেডিয়ামে) আসবেনই। সাথে আমরা পোর্টফলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না। তাদেরকে আমরা ডেকে এনে বসব (এমন প্ল্যান ছিল)। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের (ফারুক আহমেদের আঙুল উঁচানো ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যম মারফতে) ঘটনাটা ঘটলো। ক্রীড়া প্রতিমন্ত্রী সাথে সাথে এসে উনি ফাটাকেস্টর মত একটা অর্ডার দিয়ে দিলেন। সব কিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’

এছাড়া দায়িত্ব গ্রহণের পরপর বিসিবি সিইওকে ফোন করে গণমাধ্যমের প্রবেশাধিকারের ব্যাপারে নির্দেশ দেওয়ার বিষয়েও সমালোচনা করেন আসিফ- যা নিয়ে তোপের মুখে পড়েছে গোটা বিসিবি। এবার এ ব্যাপারে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেছেন, ‘আমি ঠিক জানি না। আমি দেখিওনি, শুনিওনি। প্রথম শুনলাম। তবে কখনই আমার মনে হয় না… ফাটাকেস্ট শব্দটাও আমি কখনও শুনিনি। পজিটিভ না নেগেটিভ আমার ধারণা নেই।’

তবে এই বোর্ড কর্তা মানছেন, পরস্পর শ্রদ্ধাবোধ অটুট রেখেই মন্তব্য করা উচিৎ, ‘স্পোর্টস খেলার মাঠ থেকে অরগানাইজার এটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা। যখন দুটো দল খেলে পরস্পরকে শ্রদ্ধা করেই খেলে। এনএসসির অধীনে ক্রীড়া ফেডারেশনগুলো আছে। ক্রিকেট বোর্ড বা ফেডারেশনের সাথে সবসময় মন্ত্রণালয়ের সুসম্পর্ক বজায় ছিল। সবসময় ইনশাআল্লাহ থাকবে।’

আসিফ আকবরের মন্তব্যকে ব্যক্তিগত মতামত বলেও দাবি করেন আমজাদ, ‘যদি এ ধরনের কিছু বলেও থাকে, এ ব্যাপারে আপনাদের উনার সাথে কথা বলতে হবে। এটা উনার মতামত ছিল, বোর্ডের না। তার ব্যক্তিগত মতামত।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow