আহমেদাবাদে মার্করাম-মিলার ঝড়, কানাডার সামনে পাহাড়সম লক্ষ্য 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে কানাডার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২১৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয়বার ২০০ ছাড়ানোর ঘটনা। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংস। এর আগে আজই ইতালির বিপক্ষে ২০৭ রান করেছিল স্কটল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় কানাডা। দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম মিলে ভালো শুরু এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ছুটেছে প্রোটিয়াদের ইনিংস। ডি কক কিছুটা রয়েসয়েই এগিয়েছেন। মার্করাম ছিলেন অপ্রতিরোধ্য। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৬৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লে শেষেই থেমেছেন ডি কক। ২২ বলে ২৫ রান করে দলের ৭০ রানের মাথাতে থামেন তিনি। তিনে নেমে মারক্রামের সাথে যোগ দিয়েছেন রায়ান রিকেলটন। আগ্রাসী ছিলেন রিকেলটনও। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রকেটের গতিতে এগিয়েছে প্রোটিয়াদের ইনিংস। মার্করাম তুলে ফেলেন ফিফটি। ফিফটি হাঁকানো এইডেন মার্করাম থামেন দলের ১২৬ রানের মাথাতে। ৩২ বলে ৫৯ রানের ইনিংস খেলে বিদায় নেন দলের অধিনায়ক।

আহমেদাবাদে মার্করাম-মিলার ঝড়, কানাডার সামনে পাহাড়সম লক্ষ্য 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে কানাডার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২১৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয়বার ২০০ ছাড়ানোর ঘটনা। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংস। এর আগে আজই ইতালির বিপক্ষে ২০৭ রান করেছিল স্কটল্যান্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় কানাডা। দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম মিলে ভালো শুরু এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ছুটেছে প্রোটিয়াদের ইনিংস। ডি কক কিছুটা রয়েসয়েই এগিয়েছেন। মার্করাম ছিলেন অপ্রতিরোধ্য। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৬৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

পাওয়ারপ্লে শেষেই থেমেছেন ডি কক। ২২ বলে ২৫ রান করে দলের ৭০ রানের মাথাতে থামেন তিনি। তিনে নেমে মারক্রামের সাথে যোগ দিয়েছেন রায়ান রিকেলটন। আগ্রাসী ছিলেন রিকেলটনও। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রকেটের গতিতে এগিয়েছে প্রোটিয়াদের ইনিংস। মার্করাম তুলে ফেলেন ফিফটি।

ফিফটি হাঁকানো এইডেন মার্করাম থামেন দলের ১২৬ রানের মাথাতে। ৩২ বলে ৫৯ রানের ইনিংস খেলে বিদায় নেন দলের অধিনায়ক। রিকেলটন খেলেছেন ২১ বলে ৩৩ রানের ইনিংস, আউট হন দলের ১৩৭ রানের মাথায়।

শেষ দিকে ঝড় তোলেন ত্রিস্টান স্টাবস এবং ডেভিড মিলার। মাঝে ব্যর্থ ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। ৬ বলে ৬ রান করেন তিনি। শেষ দিকে মিলার এবং স্টাবস মিলে পিটিয়ে কানাডার বোলারদের তক্তা বানিয়েছেন। দুজনের মারকাটারী ব্যাটিংয়ে ২০০ পার করে দক্ষিণ আফ্রিকা।

নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ১৯ বলে ৩৪ রান করে ক্রিজে টিকে ছিলেন স্টাবস। অন্যদিকে ২৩ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন মিলার। বিশ্বকাপের এবারের আসরে এটি দ্বিতীয় ২০০ ছাড়ানো সংগ্রহ। এখনও পর্যন্ত সর্বোচ্চ পুঁজিও।

কানাডার হয়ে ৩ উইকেট নেন আনশ প্যাটেল। ১ উইকেট নিয়েছেন দিলপ্রেত বাজওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow