আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক
হবিগঞ্জে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারিকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৩ মার্চ) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সড়কটারি গ্রামের মৃত আসাদুজ্জামানের পুত্র আলমগীর মিয়া (৪২) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার চাষি বালিগাও গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র ইসমাইল বেপারি (৪২)। র্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে র্যাব-৯, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকা দিয়ে ভারতীয় পণ্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সিলেট থেকে ঢাকাগামী এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান গাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল সংখ্যক বিভিন্ন প্রকার ভারতীয় সাবান, চকলেট, জুস, কসমেটিক্স, ওলিভওয়েল ও ১৭৩ বস্তা জিরা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মূল্য প্রায় ৮১ লাখ টাকা। এসব মালামাল পরিবহণে জড়িত দুজনকে আটক করা হয়েছে। অপরদিকে, পৃথক অভিযান
হবিগঞ্জে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৩ মার্চ) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সড়কটারি গ্রামের মৃত আসাদুজ্জামানের পুত্র আলমগীর মিয়া (৪২) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার চাষি বালিগাও গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র ইসমাইল বেপারি (৪২)।
র্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে র্যাব-৯, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকা দিয়ে ভারতীয় পণ্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সিলেট থেকে ঢাকাগামী এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান গাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল সংখ্যক বিভিন্ন প্রকার ভারতীয় সাবান, চকলেট, জুস, কসমেটিক্স, ওলিভওয়েল ও ১৭৩ বস্তা জিরা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মূল্য প্রায় ৮১ লাখ টাকা। এসব মালামাল পরিবহণে জড়িত দুজনকে আটক করা হয়েছে।
অপরদিকে, পৃথক অভিযানে বিজিবি-৫৫ এর অভিযানে অভিনব কায়দায় ট্রাক ভর্তি ধানের তুষের বস্তার ভেতরে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাতে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে বিজিবি-৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি দল ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার নোয়াহাটি নামক এলাকা থেকে একটি ট্রাক আটক করে। ট্রাক তল্লাশি করে বস্তাভর্তি ধানের তুষের বস্তা থেকে বিপুল সংখ্যক ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।
বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, এসব পণ্য পাচারের উদ্দেশ্যে কর ফাঁকি দিয়ে আনা হয়েছে। জব্দ মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?