আড়াই ঘণ্টায় পড়েছে ৫১৯ ভোট 

ঢাকা-১৪ আসনের দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৫১৯ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এই ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।   দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর (৮৬) কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবু হেনা মোস্তফা জালাল বলেন, আমাদের কেন্দ্রে ২৬৯৭ ভোটার রয়েছে। তা মধ্যে পুরুষ ভোটার ১৩৫১, মহিলা ১৩৪৬ ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত  ৩৩০ ভোট সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পুরুষ পুরুষ ভোটার ১৭৯ ও ১৫১ মহিলা ভোট।  একই বিদ্যালয়ের ৮৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কছিম উদ্দিন বলেন, আমাদের কেন্দ্রে ২৭১৩ নারী ভোটার রয়েছে। এই কেন্দ্রে ১৮৯ ভোট পড়েছে।  এসময় কেন্দ্র পরিদর্শনে এসে স্বতন্ত্র প্রার্থী  সৈয়দ আবু বক্কর সিদ্দিক (সাজু) বলেন,  স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে পারছেন। আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। ফলাফল যাই হোক মেনে নেবো। আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।  এসইউজে/জেএস

আড়াই ঘণ্টায় পড়েছে ৫১৯ ভোট 

ঢাকা-১৪ আসনের দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৫১৯ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এই ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।  
 
দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর (৮৬) কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবু হেনা মোস্তফা জালাল বলেন, আমাদের কেন্দ্রে ২৬৯৭ ভোটার রয়েছে। তা মধ্যে পুরুষ ভোটার ১৩৫১, মহিলা ১৩৪৬ ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত  ৩৩০ ভোট সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পুরুষ পুরুষ ভোটার ১৭৯ ও ১৫১ মহিলা ভোট। 
 
একই বিদ্যালয়ের ৮৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কছিম উদ্দিন বলেন, আমাদের কেন্দ্রে ২৭১৩ নারী ভোটার রয়েছে। এই কেন্দ্রে ১৮৯ ভোট পড়েছে। 
 
এসময় কেন্দ্র পরিদর্শনে এসে স্বতন্ত্র প্রার্থী  সৈয়দ আবু বক্কর সিদ্দিক (সাজু) বলেন,  স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে পারছেন। আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। ফলাফল যাই হোক মেনে নেবো। আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। 

এসইউজে/জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow