আয় ও কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে চট্টগ্রাম বন্দরে
সদ্যবিদায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পাশাপাশি রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে (২৯ জুন পর্যন্ত) চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৫ লাখ ৩১ হাজার ১১৮ টিইইউস (২০ ফুট দীর্ঘ একক)। যা গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ’স। এক বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ৫১ টিইইউস। এতে বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরটিতে। পরিসংখ্যান গ্রাফ সূত্র: চট্টগ্রাম বন্দর বন্দর সূত্র জানিয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরে একই সময়ে বাল্ক কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৬ মেট্রিক টন, গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। এক বছরে বাল্ক কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৭৩ লাখ ৪৮ হাজার ৪৩ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। আরও পড়ুন গেল বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৫৪৬০ কোটি টাকা আয় অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের ২৯ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং
সদ্যবিদায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পাশাপাশি রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে (২৯ জুন পর্যন্ত) চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৫ লাখ ৩১ হাজার ১১৮ টিইইউস (২০ ফুট দীর্ঘ একক)। যা গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ’স।
এক বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ৫১ টিইইউস। এতে বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরটিতে।
পরিসংখ্যান গ্রাফ সূত্র: চট্টগ্রাম বন্দর
বন্দর সূত্র জানিয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরে একই সময়ে বাল্ক কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৬ মেট্রিক টন, গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। এক বছরে বাল্ক কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৭৩ লাখ ৪৮ হাজার ৪৩ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।
অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের ২৯ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৩৩৬টি। আগের ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৭৭টি জাহাজ। এতে এক বছরের তুলনায় ২৫৯টি জাহাজ বেশি হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। জাহাজ হ্যান্ডলিংয়ে বছরের ব্যবধানে ৬ দশমিক ৩৫ প্রবৃদ্ধি হয়েছে।
আয়ের সূচকেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে চট্টগ্রাম বন্দরে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৬২৯ কোটি ১৭ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে আয় হয়েছিল ৫ হাজার ৩৬৬ কোটি ৪৯ লাখ টাকা। এতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। তবে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। যা ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব ব্যয় ২ হাজার ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় হয়েছিল ২ হাজার ৩৮৮ কোটি ৫৭ লাখ টাকা। এতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। এতে করে রাজস্ব উদ্বৃত্ত আগের অর্থবছরের চেয়ে বেড়ে ৪ হাজার ৩৫৫ কোটি ২১ লাখে দাঁড়িয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্ত ছিল ২ হাজার ৯৭৭ কোটি ৯২ লাখ টাকা।
পরিসংখ্যান গ্রাফ সূত্র: চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, কনটেইনার, বাল্ক কার্গো ও ভ্যাসেল হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সরকার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বন্দর কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনা, অটোমেশন, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন, বন্দর ব্যবহারকারী, বন্দরের শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমএমকে
What's Your Reaction?

