আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ  

ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে বাংলাদেশের স্পিকার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। শুক্রবার (০৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরান সফর করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ উপলক্ষে আয়োজিত বৈঠকে ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশ প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।  এসময় বৈঠকে বাংলাদেশের স্পিকার আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে তিনি শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং সে দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।  হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে শতবর্ষী বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণ

আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ  
ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে বাংলাদেশের স্পিকার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। শুক্রবার (০৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরান সফর করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ উপলক্ষে আয়োজিত বৈঠকে ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশ প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।  এসময় বৈঠকে বাংলাদেশের স্পিকার আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে তিনি শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং সে দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।  হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে শতবর্ষী বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের আন্তরিক যোগাযোগ বিদ্যমান।  তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানের জনগণ এবং সমগ্র অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে। বাংলাদেশের স্পিকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাকি বিরোধগুলোর টেকসই সমাধানে বর্তমান ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগাবে।  বৈঠকে তিনি মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর আগে গতকাল তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিমানবন্দরে তাকে এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow