ই-কমার্সের মুকুটহীন সম্রাট: কীভাবে শূন্য থেকে শীর্ষে পৌঁছাল অ্যামাজন?

অ্যামাজন বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি এবং ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়। এটি কেবল একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মই নয় বরং, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল স্ট্রিমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রেও বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গ্লোবাল লিডার। বর্তমান বিশ্বে এটি একটি সুপরিচিত ও জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম। এই প্লাটফর্মে ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই পছন্দের জিনিসপত্র কেনাকাটা করা যায়। দীর্ঘদিন ধরেই অ্যামাজন বহুল আলোচিত একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে। অ্যামাজনের সদর দফতর ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে অবস্থিত। তবে বিশ্বের প্রায় সব দেশের ক্রেতারাই অ্যামাজন থেকে কেনাকাটা করছে। সূচনা ও ইতিহাসবর্তমান বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোসের হাত ধরেই অ্যামাজনের যাত্রা শুরু হয়। তবে সে সময় কিন্তু তিনি আজকের এই অবস্থানে ছিলেন না। বিশ্বের সবাই এখন অ্যামাজন এবং জেফ বেজোসকে এক নামে চিনলেও এই পথটা ছিল বেশ দীর্ঘ ও কঠিন। ১৯৯৪ সালের ৫ জুলাই জেফ বেজোস সিয়াটলের একটি গ্যারেজে অনলাইন বইয়ের দোকান হিসেবে এটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে প্রথম বই বিক্রি শুরু করে। ব

ই-কমার্সের মুকুটহীন সম্রাট: কীভাবে শূন্য থেকে শীর্ষে পৌঁছাল অ্যামাজন?

অ্যামাজন বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি এবং ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়। এটি কেবল একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মই নয় বরং, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল স্ট্রিমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রেও বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গ্লোবাল লিডার।

বর্তমান বিশ্বে এটি একটি সুপরিচিত ও জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম। এই প্লাটফর্মে ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই পছন্দের জিনিসপত্র কেনাকাটা করা যায়। দীর্ঘদিন ধরেই অ্যামাজন বহুল আলোচিত একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে। অ্যামাজনের সদর দফতর ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে অবস্থিত। তবে বিশ্বের প্রায় সব দেশের ক্রেতারাই অ্যামাজন থেকে কেনাকাটা করছে।

সূচনা ও ইতিহাস
বর্তমান বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোসের হাত ধরেই অ্যামাজনের যাত্রা শুরু হয়। তবে সে সময় কিন্তু তিনি আজকের এই অবস্থানে ছিলেন না। বিশ্বের সবাই এখন অ্যামাজন এবং জেফ বেজোসকে এক নামে চিনলেও এই পথটা ছিল বেশ দীর্ঘ ও কঠিন।

১৯৯৪ সালের ৫ জুলাই জেফ বেজোস সিয়াটলের একটি গ্যারেজে অনলাইন বইয়ের দোকান হিসেবে এটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে প্রথম বই বিক্রি শুরু করে। ব্যবসা শুরু করার জন্য জেফ বেজোস তার বাবা-মায়ের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার ৫৭৩ ডলার নিয়েছিলেন। শুরুর দিকে সফলতার নিশ্চয়তা না থাকলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এটিকে আজকের অবস্থানে নিয়ে আসেন।

১৯৯৭ সালের মে মাসে এই কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং শেয়ার বাজারে প্রবেশ করে। এর পরপরই বইয়ের পাশাপাশি সিডি, ডিভিডি এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য বিক্রি শুরু হয়।

লোগোর রহস্য ও অর্থ
অ্যামাজনের লোগোটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। লোগোটিতে ‌‘A’ থেকে ‘Z’ পর্যন্ত একটি বাঁকা তীরচিহ্ন রয়েছে। এর দুটি অর্থ আছে-এটি নির্দেশ করে যে, অ্যামাজনে ‘A’ থেকে ‘Z’ পর্যন্ত সব ধরনের পণ্য পাওয়া যায়। তীরচিহ্নটির আকৃতি স্মাইলিং বা হাসির মতো, যা গ্রাহকের সন্তুষ্টির প্রতীক।

প্রধান ব্যবসায়িক খাত ও সেবা সমূহ
অ্যামাজন আজ শুধু ই-কমার্সের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রধান ক্ষেত্রগুলো হলো-

অ্যামাজন মার্কেটপ্লেস
বিশ্বের প্রায় সব দেশ থেকেই গ্রাহকরা পোশাক, আসবাবপত্র, ইলেকট্রনিক্স গ্যাজেটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারেন। ২০০০ সালে থার্ড-পার্টি বিক্রেতাদের জন্য এটি উন্মুক্ত করা হয়।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস
২০০৬ সালে চালু হওয়া এই ক্লাউড কম্পিউটিং সেবাটি বর্তমানে বিশ্বের সবচেয়ে লাভজনক এবং জনপ্রিয় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি।

ডিজিটাল কন্টেন্ট ও বিনোদন
বই পড়ার জন্য কিন্ডল ই-রিডার এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া ২০১৪ সালে তারা গেম স্ট্রিমিং সাইট টুইচ অধিগ্রহণ করে।

বৈশ্বিক প্রভাব ও কর্মীবাহিনী
বর্তমানে বিশ্বব্যাপী অ্যামাজনের মোট কর্মী সংখ্যা প্রায় ১৫ লাখের বেশি। আমেরিকার ওয়ালমার্টের পর অ্যামাজন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগকর্তা। এর মধ্যে প্রায় ১১ লাখ কর্মী শুধু যুক্তরাষ্ট্রেই কর্মরত আছেন।

ব্যবসায়িক পরিধি
আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, কানাডা, ভারত, ব্রাজিল, জাপান, চীন, অস্ট্রেলিয়া ও মেক্সিকোসহ সারা বিশ্বেই অ্যামাজনের বিশাল নেটওয়ার্ক রয়েছে।

ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানো
অ্যামাজনের সব উদ্যোগই সফল হয়েছে এমন নয়। ২০১৪ সালে তারা ‌ফায়ার ফোন বাজারে এনেছিল, যা চরমভাবে ব্যর্থ হয় এবং কোম্পানির প্রায় ১৭০ মিলিয়ন ডলার লোকসান হয়। পরবর্তীতে তারা এই ফোন উৎপাদন বন্ধ করে দেয়। তবে ২০০১ সালে ডট-কম বাবল বিপর্যয়ের মতো বড় বড় সংকট কাটিয়ে কোম্পানিটি টেকসই ব্যবসায়িক মডেল হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

গ্রাহককেন্দ্রিক সেবা, দ্রুত ডেলিভারি ব্যবস্থা এবং প্রতিনিয়ত নতুন প্রযুক্তির উদ্ভাবনই অ্যামাজনকে আজকের এই শীর্ষ অবস্থানে নিয়ে এসেছে। তবে একদিনেই জনপ্রিয় হয়ে ওঠেনি অ্যামাজন। এর পেছনে রয়েছে দুই দশকের বেশি সময়ের ইতিহাস। অনেক প্রতিবন্ধকতা পার হয়েই প্রতিষ্ঠানটি কোটি কোটি মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে।

শুরুর দিকে অ্যামাজন চার থেকে পাঁচ বছরের মধ্যে লাভ করার আশা করেনি। তুলনামূলকভাবে ধীরগতির প্রবৃদ্ধির কারণে শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়।

২০০১ সালে নানা প্রতিকূলতার মধ্যেও অ্যামাজন টিকে থাকে এবং প্রযুক্তি খাতের এই বিপর্যয়কে অতিক্রম করে অনলাইন বিক্রয়ের ক্ষেত্রে এক বিশাল খেলোয়াড় হয়ে ওঠে। কোম্পানিটি ২০০১ সালের চতুর্থ ত্রৈমাসিকে প্রথমবার লাভের মুখ দেখে।

কোম্পানিটি গত কয়েক বছরে তাদের কর্পোরেট বিভাগে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন ও কর্মী ছাঁটাই করলেও সামগ্রিকভাবে তাদের বৈশ্বিক কর্মীবাহিনীর সংখ্যা ১৫ লাখের উপরেই আছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, উইকিপিডিয়া, এবিসি নিউজ

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow