‘ইংল্যান্ডকে হারানোর দিনই আমাদের বিশ্বকাপ শেষ হয়ে গেছে’
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা অ্যাঞ্জেল দি মারিয়া বলেছেন, তার কাছে ২০২৬ বিশ্বকাপের আসল আনন্দ শেষ হয়ে গিয়েছিল সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পরই। একই সঙ্গে তিনি লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছেন, দুজনই যেন আর্জেন্টিনার সঙ্গে আরও দীর্ঘদিন থাকেন। রোজারিও সেন্ট্রালের ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, ‘আমার কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেছে যেদিন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। আমরা সেদিন পুরো দেশকে সবচেয়ে বড় আনন্দটা দিয়েছিলাম।’ ২০২২ বিশ্বকাপজয়ী এই উইঙ্গার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন না। তবে পুরো টুর্নামেন্টজুড়েই তিনি দলের প্রতি সমর্থন জানিয়ে গেছেন। লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে দি মারিয়া বলেন, ‘হ্যাঁ, লিও যতদিন ইচ্ছা খেলুক। আমার বিশ্বাস, সে আরও অনেক বছর খেলতে পারবে।’ তিনি আরও যোগ করেন, ‘৩৯ বছর বয়সেও সে প্রমাণ করেছে যে সে বিশ্বের অন্যতম সেরা, বরং ইতিহাসেরই সেরা। তার সামর্থ্যের কোনো সীমা নেই।’ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সম্পর্কে দি মারিয়া ব
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা অ্যাঞ্জেল দি মারিয়া বলেছেন, তার কাছে ২০২৬ বিশ্বকাপের আসল আনন্দ শেষ হয়ে গিয়েছিল সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পরই। একই সঙ্গে তিনি লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছেন, দুজনই যেন আর্জেন্টিনার সঙ্গে আরও দীর্ঘদিন থাকেন।
রোজারিও সেন্ট্রালের ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, ‘আমার কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেছে যেদিন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। আমরা সেদিন পুরো দেশকে সবচেয়ে বড় আনন্দটা দিয়েছিলাম।’
২০২২ বিশ্বকাপজয়ী এই উইঙ্গার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন না। তবে পুরো টুর্নামেন্টজুড়েই তিনি দলের প্রতি সমর্থন জানিয়ে গেছেন।
লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে দি মারিয়া বলেন, ‘হ্যাঁ, লিও যতদিন ইচ্ছা খেলুক। আমার বিশ্বাস, সে আরও অনেক বছর খেলতে পারবে।’
তিনি আরও যোগ করেন, ‘৩৯ বছর বয়সেও সে প্রমাণ করেছে যে সে বিশ্বের অন্যতম সেরা, বরং ইতিহাসেরই সেরা। তার সামর্থ্যের কোনো সীমা নেই।’
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সম্পর্কে দি মারিয়া বলেন, ‘স্কালোনিই 'স্কালোনেতা'র নেতা। আমি চাই সে দায়িত্বে থাকুক। আমার মনে হয়, সবার জন্যই সেটাই ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘সে এখন দারুণ এক নতুন প্রজন্মের তরুণ ফুটবলার তৈরি করছে, যা জাতীয় দলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত অবশ্যই তার, কিন্তু একজন আর্জেন্টাইন হিসেবে আমি চাই সে কোচ হিসেবে চালিয়ে যাক।’
যদিও আর্জেন্টিনা ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারায়, তবুও দি মারিয়ার মতে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ই ছিল পুরো দেশের জন্য বিশ্বকাপের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?