ইংল্যান্ডের বিপক্ষে মেগা ওয়ানডে সিরিজ পাকিস্তানের
২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে পাকিস্তান ক্রিকেট দল। সেই লক্ষ্যেই আগামী বছর বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাবর আজমের দল। গত বৃহস্পতিবার সিরিজটি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৭ আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ১৫ থেকে ২৬ মে পর্যন্ত ইংল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান। পিসিবি জানিয়েছে, বিশ্বকাপের আগে দুই দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে। বর্তমানে আইসিসির ওয়ানডে দলীয় র্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চম। অন্যদিকে ইংল্যান্ড রয়েছে সপ্তম স্থানে। এর আগে সর্বশেষ ২০২১ সালে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল পাকিস্তান। প্রায় পাঁচ বছর পর আবারও ইংলিশদের মাঠে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। এদিকে চলতি বছরের নভেম্বরে ইংল্যান্ডের পাকিস্তান সফরেরও সূচি রয়েছে। সে সময় শ্রীলঙ
২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে পাকিস্তান ক্রিকেট দল। সেই লক্ষ্যেই আগামী বছর বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাবর আজমের দল। গত বৃহস্পতিবার সিরিজটি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৭ আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ১৫ থেকে ২৬ মে পর্যন্ত ইংল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান।
পিসিবি জানিয়েছে, বিশ্বকাপের আগে দুই দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে। বর্তমানে আইসিসির ওয়ানডে দলীয় র্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চম। অন্যদিকে ইংল্যান্ড রয়েছে সপ্তম স্থানে।
এর আগে সর্বশেষ ২০২১ সালে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল পাকিস্তান। প্রায় পাঁচ বছর পর আবারও ইংলিশদের মাঠে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা।
এদিকে চলতি বছরের নভেম্বরে ইংল্যান্ডের পাকিস্তান সফরেরও সূচি রয়েছে। সে সময় শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে স্বাগতিক পাকিস্তান। যদিও সেই সিরিজের ভেন্যু ও চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি পিসিবি।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচিও ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ মে সাউদাম্পটনে। দ্বিতীয় ওয়ানডে ১৯ মে ম্যানচেস্টারে, তৃতীয় ম্যাচ ২১ মে লিডসে, চতুর্থ ম্যাচ ২৩ মে চেস্টার-লে-স্ট্রিটে এবং সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ২৬ মে কার্ডিফে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আগে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে এই দীর্ঘ ওয়ানডে সিরিজ পাকিস্তানের জন্য নিজেদের পরিকল্পনা ও দলীয় সমন্বয় যাচাইয়ের বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আইএইচএস/
What's Your Reaction?