ইইউ পর্যবেক্ষক দলের ভোটকেন্দ্র পরিদর্শন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-৪ সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে একটি প্রতিনিধি টিম গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পর্যবেক্ষক দল ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোটগ্রহণ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। এ উপজেলায় ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। এ সময় পর্যবেক্ষক দল ভোটগ্রহণের পরিবেশ, ভোটার উপস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-৪ সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে একটি প্রতিনিধি টিম গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পর্যবেক্ষক দল ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোটগ্রহণ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ উপজেলায় ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল।
এ সময় পর্যবেক্ষক দল ভোটগ্রহণের পরিবেশ, ভোটার উপস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
What's Your Reaction?