ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউএনওর দাবি বিরোধী একটি পক্ষ তার সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এটি ছড়িয়ে দিয়েছে। সোমবার (১৬ মার্চ) একাধিক ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ডিসি অফিস সূত্রে জানা গেছে, ভিডিও ছড়িয়ে পড়ার খবরে ইউএনও মো. আলাউদ্দিন তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবরে সোমবার সকাল ৯টার আগেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। নাম প্রকাশ না করার শর্তে ইউএনও কার্যালয়ের এক কর্মচারী বলেন, সকাল ৯টার দিকে তিনি কার্যালয়ে এসে জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। যাওয়ার আগে কারও কাছে কিছু বলেননি। এক নারীর সঙ্গে স্যারের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি শুনেছি। হাতিয়া উপজেলা নির্ব
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউএনওর দাবি বিরোধী একটি পক্ষ তার সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এটি ছড়িয়ে দিয়েছে।
সোমবার (১৬ মার্চ) একাধিক ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে ডিসি অফিস সূত্রে জানা গেছে, ভিডিও ছড়িয়ে পড়ার খবরে ইউএনও মো. আলাউদ্দিন তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবরে সোমবার সকাল ৯টার আগেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন।
নাম প্রকাশ না করার শর্তে ইউএনও কার্যালয়ের এক কর্মচারী বলেন, সকাল ৯টার দিকে তিনি কার্যালয়ে এসে জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। যাওয়ার আগে কারও কাছে কিছু বলেননি। এক নারীর সঙ্গে স্যারের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি শুনেছি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘অনেক আগের একটি কর্মস্থলকে কেন্দ্র করে কিছু ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। সেই শত্রুতার জেরে কেউ এআই ব্যবহার করে এমন ভিডিও তৈরি করে আমার সম্মানহানির চেষ্টা করছে। বিষয়টি প্রতিহত করার জন্য আমি কাজ করছি।’
তিনি আরও বলেন, `বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি পত্রিকার মাধ্যমে জানা গেছে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি যাচাইবাছাই করা প্রয়োজন বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউএনও মো. আলাউদ্দিন কর্মস্থল ত্যাগ করেছেন।
What's Your Reaction?