ইউক্রেনীয় শিবিরে রাশিয়ার ধ্বংসযজ্ঞে ১১শ সেনা হতাহত
ইউক্রেনে চলমান ‘বিশেষ সামরিক অভিযান’ এলাকায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১,১১৫ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী সামরিক অবস্থানেও হামলার তথ্য জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানায়, বিশেষ সামরিক অভিযান অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে প্রায় এক হাজার ১১৫ সেনা। বিবৃতিতে বলা হয়, ব্যাটলগ্রুপ নর্থ জোনে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১৫৫ সেনা নিহত বা আহত হয়েছেন। ব্যাটলগ্রুপ ওয়েস্ট জোনে এ সংখ্যা ১৮০-এর বেশি। এছাড়া ব্যাটলগ্রুপ সাউথ ও সেন্টারের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর যথাক্রমে ১৬০-এর বেশি এবং ২৮০-এর বেশি সেনা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এদিকে ব্যাটলগ্রুপ ইস্ট জোনে ইউক্রেনের ২৮৫-এর বেশি সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ডনেপ্র গ্রুপ জোনে হতাহতের সংখ্যা ৫৫ জন পর্যন্ত ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, স্ট্রাইক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি ইউক্রেনের ড্র
ইউক্রেনে চলমান ‘বিশেষ সামরিক অভিযান’ এলাকায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১,১১৫ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী সামরিক অবস্থানেও হামলার তথ্য জানিয়েছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানায়, বিশেষ সামরিক অভিযান অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে প্রায় এক হাজার ১১৫ সেনা।
বিবৃতিতে বলা হয়, ব্যাটলগ্রুপ নর্থ জোনে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১৫৫ সেনা নিহত বা আহত হয়েছেন। ব্যাটলগ্রুপ ওয়েস্ট জোনে এ সংখ্যা ১৮০-এর বেশি। এছাড়া ব্যাটলগ্রুপ সাউথ ও সেন্টারের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর যথাক্রমে ১৬০-এর বেশি এবং ২৮০-এর বেশি সেনা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
এদিকে ব্যাটলগ্রুপ ইস্ট জোনে ইউক্রেনের ২৮৫-এর বেশি সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ডনেপ্র গ্রুপ জোনে হতাহতের সংখ্যা ৫৫ জন পর্যন্ত ছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, স্ট্রাইক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী মোতায়েন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল-ট্যাকটিক্যাল এভিয়েশন, স্ট্রাইক মানববিহীন আকাশযান, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি বাহিনী ইউক্রেনীয় সশস্ত্র গঠন ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থানসহ মোট ১৬৪টি জেলায় ড্রোন সংযোজন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র: তাস
What's Your Reaction?