ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

দীর্ঘমেয়াদি যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে রাশিয়া। তবে, অ্যাংকোরেজ ও ইস্তাম্বুল চুক্তি এবং বর্তমান বাস্তবতার ভিত্তিতে এই আলোচনা হতে হবে। মঙ্গলবার (২৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটা জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জোর দিয়ে বলেন, আলোচনার প্রক্রিয়া ইউক্রেনের উদ্যোগেই বন্ধ হয়ে গিয়েছিল। পুতিন বলেন, ইস্তাম্বুলে গৃহীত চুক্তিগুলোর ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। ইস্তাম্বুলে অর্জিত সমঝোতা, অ্যাংকোরেজে আলোচিত কাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভূমির বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই এই আলোচনা হতে পারে। পুতিনের দাবি, সম্ভাব্য শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার আগে নিজেদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে। গত বছর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় শুরু হওয়া শান্তি আলোচনার তিনটি দফা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ১৬ মে, ২ জুন এবং ২৩ জুলাই অনুষ্ঠিত এসব বৈঠকে বড় আকারের বন্দি বিনিময় এবং সম্ভাব্য শান্তি চুক্তির জন্য উভয় পক্ষের অবস্থান তুলে ধরে খসড

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

দীর্ঘমেয়াদি যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে রাশিয়া। তবে, অ্যাংকোরেজ ও ইস্তাম্বুল চুক্তি এবং বর্তমান বাস্তবতার ভিত্তিতে এই আলোচনা হতে হবে। মঙ্গলবার (২৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটা জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জোর দিয়ে বলেন, আলোচনার প্রক্রিয়া ইউক্রেনের উদ্যোগেই বন্ধ হয়ে গিয়েছিল।

পুতিন বলেন, ইস্তাম্বুলে গৃহীত চুক্তিগুলোর ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। ইস্তাম্বুলে অর্জিত সমঝোতা, অ্যাংকোরেজে আলোচিত কাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভূমির বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই এই আলোচনা হতে পারে।

পুতিনের দাবি, সম্ভাব্য শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার আগে নিজেদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে।

গত বছর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় শুরু হওয়া শান্তি আলোচনার তিনটি দফা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ১৬ মে, ২ জুন এবং ২৩ জুলাই অনুষ্ঠিত এসব বৈঠকে বড় আকারের বন্দি বিনিময় এবং সম্ভাব্য শান্তি চুক্তির জন্য উভয় পক্ষের অবস্থান তুলে ধরে খসড়া স্মারক তৈরি হয়।

পরবর্তীতে মার্কিন ও রুশ প্রেসিডেন্টদের মধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাংকোরেজ শহরে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা তৈরি হয়, যা পরে সংশোধন করে ২০ দফায় আনা হয়। তবে, ইউক্রেন নিজদের হারানো কোনো ভূখণ্ড ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা গেছে।

মার্কিন মধ্যস্থতায় চলতি বছরের শুরুতেও মস্কো ও কিয়েভের মধ্যে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ২৩-২৪ জানুয়ারি, ৪-৫ ফেব্রুয়ারি এবং ১৭-১৮ ফেব্রুয়ারি এই তিন দফা আলোচনা হয়। প্রথম দুটি বৈঠক হয় আবুধাবিতে এবং তৃতীয়টি জেনেভায়। তবে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের পর সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

এর আগে ২০২২ সালের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেন একটি খসড়া শান্তি চুক্তিতে প্রাথমিক সম্মতিও দিয়েছিল।

সূত্র: আমাদোলু এজেন্সি/তাস

কে এম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow