ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ পাবেন ব্রাজিলের দর্শকরা। ম্যাচগুলো ৪কে (4K) রেজোলিউশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে। তবে এই সুবিধা শুধু ব্রাজিলের জন্যই সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের দর্শকরা ইউটিউব বা টুইচ চ্যানেলে প্রবেশ করতে পারলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ সম্প্রচারটি ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য বন্ধ রাখা হবে। জানা গেছে, কেজিটিভির মূল প্রতিষ্ঠান লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্য ডিজিটাল সম্প্রচারস্বত্ব কিনেছে। ফলে তাদের ইউটিউব প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো বিনামূল্যে দেখা যাবে। এদিকে ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে জি। তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো সম্প্রচার করা হতে পারে বলে জানা গেছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলের স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডে বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কেজিটিভি বিশ্বকাপের ১০৪টি ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করবে। তবে ইউটি
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ পাবেন ব্রাজিলের দর্শকরা। ম্যাচগুলো ৪কে (4K) রেজোলিউশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে।
তবে এই সুবিধা শুধু ব্রাজিলের জন্যই সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের দর্শকরা ইউটিউব বা টুইচ চ্যানেলে প্রবেশ করতে পারলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ সম্প্রচারটি ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য বন্ধ রাখা হবে।
জানা গেছে, কেজিটিভির মূল প্রতিষ্ঠান লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্য ডিজিটাল সম্প্রচারস্বত্ব কিনেছে। ফলে তাদের ইউটিউব প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো বিনামূল্যে দেখা যাবে।
এদিকে ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে জি। তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো সম্প্রচার করা হতে পারে বলে জানা গেছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলের স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডে বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কেজিটিভি বিশ্বকাপের ১০৪টি ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করবে।
তবে ইউটিউবে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ কেবল ব্রাজিলের দর্শকরাই পাবেন। বাংলাদেশ ও ভারতের দর্শকদের নিজ নিজ দেশের অনুমোদিত সম্প্রচারমাধ্যমের ওপর নির্ভর করতে হবে।
What's Your Reaction?