ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশ

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন বর্তমান ভবনের পাশে দান করা জায়গায় স্থাপনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা ভূমি অফিস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে, নতুন ভবনটি স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও পড়ুন সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর এ বিষয়ে এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ জুন) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারি। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী মো. আবু জাফর মানিক। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজে। এর আগে নিজড়া ইউনিয়নবাসীর পক্ষে থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জেলা প্

ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশ

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন বর্তমান ভবনের পাশে দান করা জায়গায় স্থাপনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা ভূমি অফিস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে, নতুন ভবনটি স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ জুন) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারি। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী মো. আবু জাফর মানিক। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজে।

এর আগে নিজড়া ইউনিয়নবাসীর পক্ষে থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) সাতটি দপ্তর বরাবর আবেদন করা হয়। ওইসব আবেদনের পরও কোনো সাড়া না দেওয়ায় এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow