ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের

ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এর মাধমে ইউনিয়নপে’র সঙ্গে সমঝোতা স্বাক্ষরকারী বাংলাদেশের প্রথম হোটেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে তারা। আতিথেয়তা ও পেমেন্ট সেবা খাতে এ অংশীদারিত্বকে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এর মাধ্যমে হোটেলের অতিথিদের জন্য আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক অর্থ পরিশোধ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নপে কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সমঝোতার আওতায় হোটেলের নির্বাচিত সেবায় ইউনিয়নপে কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা, প্রচারণামূলক অফার ও বিভিন্ন গ্রাহককেন্দ্রিক উদ্যোগ চালুর বিষয়ে কাজ করবে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ অর্থ পরিশোধ ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা পূরণেও এ অংশীদারিত্ব ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। হলিডে ইন ঢাকা সিটি সেন্টার জানায়, বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক ও অর্থ পরিশোধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার ধারাব

ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের

ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এর মাধমে ইউনিয়নপে’র সঙ্গে সমঝোতা স্বাক্ষরকারী বাংলাদেশের প্রথম হোটেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে তারা। আতিথেয়তা ও পেমেন্ট সেবা খাতে এ অংশীদারিত্বকে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এর মাধ্যমে হোটেলের অতিথিদের জন্য আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক অর্থ পরিশোধ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নপে কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতার আওতায় হোটেলের নির্বাচিত সেবায় ইউনিয়নপে কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা, প্রচারণামূলক অফার ও বিভিন্ন গ্রাহককেন্দ্রিক উদ্যোগ চালুর বিষয়ে কাজ করবে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ অর্থ পরিশোধ ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা পূরণেও এ অংশীদারিত্ব ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার জানায়, বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক ও অর্থ পরিশোধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার ধারাবাহিকতায় এ সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে অতিথিদের আরও নমনীয় অর্থ পরিশোধ সুবিধা ও নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অংশ হিসেবে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আন্তর্জাতিক মানের আতিথেয়তা সেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক অতিথিদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী নতুন সেবা ও অংশীদারিত্ব চালু করে আসছে।

ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে নতুন এ সহযোগিতার ফলে যৌথ প্রচারণা, কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা এবং বিভিন্ন মূল্য সংযোজনমূলক অভিজ্ঞতা তৈরির সুযোগ সৃষ্টি হবে। এসব বিশেষ অফার ও উদ্যোগ সম্পর্কে পরবর্তী সময়ে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এ অংশীদারিত্ব বাংলাদেশে একটি আধুনিক ও ভবিষ্যতমুখী আতিথেয়তা প্রতিষ্ঠান হিসেবে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অবস্থান আরও শক্তিশালী করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow