ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোমতেই সীমিত বা বন্ধ করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। খবর আল জাজিরার। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া এক বক্তব্যে এসলামি বলেন, ‘শত্রুরা কখনোই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে থামাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘ইরানের ইউরেনিয়াম কর্মসূচি সীমিত করতে বাইরের নানামুখী চাপ ও হুমকি রয়েছে। তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের।’ এদিকে, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১০ দফার ৬ ও ৭ নম্বরে ইউরেনিয়াম সম্পর্কিত শর্ত দেওয়া হয়েছে। যেখানে ইরান দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইরানের ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম মাটি খুঁড়ে খুঁজে বের করে হস্তান্তর করতে হবে। সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুনে ১২ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় একটি স্থাপনার ধ্বংসস
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোমতেই সীমিত বা বন্ধ করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। খবর আল জাজিরার।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া এক বক্তব্যে এসলামি বলেন, ‘শত্রুরা কখনোই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে থামাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘ইরানের ইউরেনিয়াম কর্মসূচি সীমিত করতে বাইরের নানামুখী চাপ ও হুমকি রয়েছে। তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের।’
এদিকে, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১০ দফার ৬ ও ৭ নম্বরে ইউরেনিয়াম সম্পর্কিত শর্ত দেওয়া হয়েছে। যেখানে ইরান দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইরানের ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম মাটি খুঁড়ে খুঁজে বের করে হস্তান্তর করতে হবে।
সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুনে ১২ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় একটি স্থাপনার ধ্বংসস্তূপের নিচে ইউরেনিয়ামগুলো চাপা পড়ে যায়। তবে এসব পারমাণবিক সামগ্রী হস্তান্তরের বিষয়ে ইরান কোনো প্রতিশ্রুতি দেয়নি।
What's Your Reaction?