ইউরোপ ছেড়ে আর্জেন্টিনায় পাড়ি জমালেন আর্জেন্টাইন তারকা আলমাদা
আর্জেন্টাইন ফুটবলে ফিরেই ইতিহাস গড়লেন থিয়াগো আলমাদা। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে রিভার প্লেটে যোগ দেওয়া এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সই করেছেন। ২০ মিলিয়ন মার্কিন ডলারের এই দলবদল আর্জেন্টিনার কোনো ক্লাবের করা সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। রিভারের বিখ্যাত সাদা-লাল জার্সি গায়ে আলমাদার প্রথম ছবি প্রকাশের পর থেকেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। ২৫ বছর বয়সী আলমাদা রিভারের সঙ্গে চুক্তি করেছেন ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নুনিয়েসের ক্লাবের প্রধান কার্যালয়ে সভাপতি স্তেফানো দি কার্লোর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এরপর ‘মিলোনারিও’ জার্সি গায়ে মাঠে দাঁড়িয়ে ছবি তোলেন আর্জেন্টাইন এই তারকা। সমর্থকদের উদ্দেশে নিজের প্রথম বার্তায় আলমাদা বলেন, ‘হ্যালো রিভার সমর্থকেরা, কেমন আছেন? আমি থিয়াগো আলমাদা। এখানে থাকতে পেরে আমি খুবই খুশি। রিভারের মতো একটি ক্লাবে খেলার স্বপ্ন পূরণ করছি। এতদিন ধরে আপনারা যে ভালোবাসা ও বার্তা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের অনেক আনন্দ দিতে পারবো।’ ভেলেজ সার্সফিল্ডের একাডেমি
আর্জেন্টাইন ফুটবলে ফিরেই ইতিহাস গড়লেন থিয়াগো আলমাদা। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে রিভার প্লেটে যোগ দেওয়া এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সই করেছেন। ২০ মিলিয়ন মার্কিন ডলারের এই দলবদল আর্জেন্টিনার কোনো ক্লাবের করা সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। রিভারের বিখ্যাত সাদা-লাল জার্সি গায়ে আলমাদার প্রথম ছবি প্রকাশের পর থেকেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
২৫ বছর বয়সী আলমাদা রিভারের সঙ্গে চুক্তি করেছেন ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নুনিয়েসের ক্লাবের প্রধান কার্যালয়ে সভাপতি স্তেফানো দি কার্লোর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এরপর ‘মিলোনারিও’ জার্সি গায়ে মাঠে দাঁড়িয়ে ছবি তোলেন আর্জেন্টাইন এই তারকা।
সমর্থকদের উদ্দেশে নিজের প্রথম বার্তায় আলমাদা বলেন, ‘হ্যালো রিভার সমর্থকেরা, কেমন আছেন? আমি থিয়াগো আলমাদা। এখানে থাকতে পেরে আমি খুবই খুশি। রিভারের মতো একটি ক্লাবে খেলার স্বপ্ন পূরণ করছি। এতদিন ধরে আপনারা যে ভালোবাসা ও বার্তা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের অনেক আনন্দ দিতে পারবো।’
ভেলেজ সার্সফিল্ডের একাডেমি থেকে উঠে আসা আলমাদা গত চার বছরে খেলেছেন চারটি ভিন্ন দেশের লিগে। যুক্তরাষ্ট্রের আটলান্টা ইউনাইটেড, ব্রাজিলের বোটাফোগো, ফ্রান্সের অলিম্পিক লিওঁ এবং সবশেষে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে কাটিয়েছেন সময়। বোটাফোগোর হয়ে কোপা লিবার্তাদোরেসও জিতেছেন তিনি।
অ্যাটলেটিকোতে গত মৌসুমে ৪০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেও মাত্র ১৮টিতে ছিলেন শুরুর একাদশে। গোল করেছেন চারটি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। এক মৌসুম পরেই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার অধ্যায়ের ইতি ঘটলো।
আলমাদার প্রত্যাবর্তন অবশ্য এমন সময়ে, যখন রিভার প্লেট মাঠের পারফরম্যান্স নিয়ে বড় চাপে রয়েছে। টর্নেও ক্লাউসুরায় টানা চার ম্যাচে হেরেছে দলটি। এর মধ্যে আর্জেন্টিনা কাপের শেষ ষোলোতেও আলদোসিভির কাছে হেরে বিদায় নিতে হয়েছে। ওই ম্যাচগুলোতে একটিতেও গোল করতে পারেনি রিভার।
এই পরিস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতা ও মাঝমাঠে গতি বাড়াতেই আলমাদাকে দলে নেওয়া হয়েছে। তার কাছ থেকে বল নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরির দক্ষতা এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার সক্ষমতা প্রত্যাশা করছে রিভার। সবকিছু ঠিক থাকলে রিভারের জার্সিতে আলমাদার অভিষেক হতে পারে আগামী রোববার আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে, অথবা সুদামেরিকানার ফিরতি লেগে।
আরআর/আইএন
What's Your Reaction?