ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ বিদ্যুৎ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। উচ্চ তাপমাত্রার কারণে বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, ফলে ব্ল্যাকআউটের ঝুঁকি এবং বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।  ফ্রান্সের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূগর্ভস্থ তারের তাপমাত্রা অনেক জায়গায় ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা নেটওয়ার্কের কিছু অংশকে দুর্বল করে দিতে পারে। সংস্থাটি সম্ভাব্য নেটওয়ার্ক ব্যর্থতা ও বিদ্যুৎ বিভ্রাটের সতর্কতা দিয়েছে, যদিও বিকল্প লাইন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। দেশটির গারোন নদীর তাপমাত্রা সীমা অতিক্রম না করতে ফ্রান্সের গোলফেক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ সংস্থা ইডিএফ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে বছরে পারমাণবিক উৎপাদনে প্রায় ০.৩ শতাংশ প্রভাব পড়ে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ বিভিন্ন অবকাঠামোতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইতালির মিলান, বারগাম

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ বিদ্যুৎ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। উচ্চ তাপমাত্রার কারণে বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, ফলে ব্ল্যাকআউটের ঝুঁকি এবং বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। 

ফ্রান্সের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূগর্ভস্থ তারের তাপমাত্রা অনেক জায়গায় ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা নেটওয়ার্কের কিছু অংশকে দুর্বল করে দিতে পারে। সংস্থাটি সম্ভাব্য নেটওয়ার্ক ব্যর্থতা ও বিদ্যুৎ বিভ্রাটের সতর্কতা দিয়েছে, যদিও বিকল্প লাইন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির গারোন নদীর তাপমাত্রা সীমা অতিক্রম না করতে ফ্রান্সের গোলফেক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ সংস্থা ইডিএফ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে বছরে পারমাণবিক উৎপাদনে প্রায় ০.৩ শতাংশ প্রভাব পড়ে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ বিভিন্ন অবকাঠামোতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইতালির মিলান, বারগামো ও তুরিনসহ কয়েকটি শহরে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মূলত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যাপক ব্যবহার এবং তাপজনিত চাপই এর কারণ বলে জানানো হয়েছে।

বিদ্যুৎ চাহিদা বাড়ার ফলে বাজারেও দাম বেড়েছে। স্পেনের বিদ্যুৎ বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রথমবারের মতো গড় পাইকারি বিদ্যুৎ মূল্য প্রতি মেগাওয়াট ঘণ্টায় ১০০ ইউরোর বেশি হয়েছে, যা মার্চের পর সর্বোচ্চ। ডেনমার্কের জ্বালানি কোম্পানি নরলিস-ও জানিয়েছে, মৌসুমি স্বাভাবিকের তুলনায় বিদ্যুতের দাম অনেক বেশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow