ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গতকাল বুধবার আন্দিজ পর্বতমালার কাছাকাছি অবস্থিত আজুয়া প্রদেশের মলেতুরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি সড়কে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এখন পর্যন্ত কুয়েনকা-মলেতুরো মহাসড়কের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪তে পৌঁছেছে। আহত হয়েছেন ২৯ জন। তারা আরও জানান, বিভিন্ন সংস্থার কর্মীরা ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আরও মানুষ নিহত হয়ে থাকতে পারেন। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ দুই হাজার ৩৭৩ জন সড়কে প্রাণ হারিয়েছিলেন।
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গতকাল বুধবার আন্দিজ পর্বতমালার কাছাকাছি অবস্থিত আজুয়া প্রদেশের মলেতুরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি সড়কে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এখন পর্যন্ত কুয়েনকা-মলেতুরো মহাসড়কের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪তে পৌঁছেছে। আহত হয়েছেন ২৯ জন।
তারা আরও জানান, বিভিন্ন সংস্থার কর্মীরা ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আরও মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ দুই হাজার ৩৭৩ জন সড়কে প্রাণ হারিয়েছিলেন।
What's Your Reaction?